বিনোদন

বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা

বলিউডের নেপোটিজম নতুন কিছু নয় কিন্তু এই নিয়ে চর্চা সেভাবেই কোনদিনই হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছাড়াও বহু মানুষ প্রতিবাদ জানাচ্ছে বলিউডের নেপোটিজম নিয়ে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে বলিউডের নেপোটিজমের সঙ্গে যুক্ত পরিচালক প্রযোজকদের। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবার প্রথমে নেপোটিজম নিয়ে বলেন তারপর থেকেই তার সমর্থনে বহু মানুষ সেই সুরে প্রতিবাদ করতে শুরু করে। এবার এই বিষয় নিয়ে মন্তব্য করলেন অনুষ্কা শর্মা।

একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক তাকে নেপোটিজম নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকের প্রশ্ন ছিল তার এই অভিনয়ের জীবনে নিজের বলের ধারায় তিনি সবকিছু করেছেন। ‘এনএইচ 10’ সিনেমা প্রযোজক থেকে শুরু করে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমাতে অভিনয় করা এমন ভাবেই এগিয়ে যাওয়া নিজের কেরিয়ারে। বলিউডের সাথে আগে কোনো সম্পর্ক না থাকা সত্বেও এত কিছু করেছেন। এই ক্যারিয়ারের এমন কাজের জন্য কখনো নেপোটিজমের সামনে পড়তে হয়েছে আপনাকে?

এই প্রশ্ন শুনে অনুষ্কা বললেন, তাকে যে এমন প্রশ্ন করা হবে সেটা তিনি আশাও করতে পারেনি। তিনি এই প্রশ্নের উত্তরে বলেছেন, ” বলিউডের প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর নিজস্ব কোনো জার্নি ও অভিজ্ঞতা থাকে। আমাকে বলিউডে লঞ্চ করেছেন ‘ইয়াশ রাজ ফিল্মস’ পরিচালক আদিত্য চোপড়া। আমি আউটসাইডার হওয়া সত্বেও উনি আমাকে লাঞ্চ করেছেন একটি বড় সিনেমাতে। আমার মতই তিনি বলিউডে লাঞ্চ করেছেন পরিনীতি চোপড়া এবং রণবীর সিংকে। আমরা তিনজনেই আউটসাইডার”।

এছাড়া বলেন, “আমার তরফ থেকে আদিত্য চোপড়াকে আমি অনেক সম্মান করি কারণ তিনি অভিনেত্রীদের লঞ্চ করেছেন বলিউডে। আমার অভিজ্ঞতা হয়ে গেছিল ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় অভিনয় করার পর যখন আমার জীবনে পরিবর্তন এসেছিল অর্থাৎ তারপর থেকেই আমাকে সবার চোখে পড়ে। তখন আমি বুঝে গিয়েছিলাম যে যদি আমি ভালো কাজ করি তাহলে আমার সাথে কাজ করতে চাইবে কিন্তু যদি তুমি ভালো না কাজ করো তাহলে তোমার সাথে কেউ কাজ করতে চাইবে না। এটা একটি ব্যবসা যেমন শাহরুখ খান আউট সাইড আর হয়ে এত বড় অভিনেতা তার সাথে কে কাজ করতে চাইবে না? আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম সবার অভিজ্ঞতা বিভিন্ন রকম হয় তাই আমি অন্য কারো অভিজ্ঞতা নিয়ে কোন কথা বলতে চাই না। প্রযোজক আদিত্য চোপড়াকে আমি শ্রদ্ধা করি এখনো এবং তিনি আমার সঙ্গে কোন ভেদাভেদ করেননি”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026