বিনোদন

সুশান্তের ইচ্ছের কথা জানালেন দিদি শ্বেতা সিং, জানুন কী?

সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি তার মৃত্যুর পর থেকেই তার সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি পোস্ট করেছিলেন তার এবং সুশান্তের কথোপকথনের স্ক্রিনশট। মৃত্যুর কিছুদিন আগেও তার সাথে কথা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি জানিয়েছেন এটিএম আত্মহত্যা নয় তাকে কেউ খুন করেছে। সম্প্রতি তিনি ফের একটি তথ্য সামনে আনেন নেটিজেনদের। সুশান্ত ২৯ শে জুন কি করবেন সেটাও তার ঘরের হোয়াইট বোর্ডে লিখে রেখেছিলেন।

এই হোয়াইট বোর্ডের সুশান্তের লেখার ছবি পোস্ট করে এবং দাবি জানান যে, “২৯ জুন কী করবে তাও লিখে রেখেছিল ভাই ৷ অর্থাৎ ভবিষ্যত নিয়ে প্ল্যানিং করছিল সুশান্ত ৷ তাঁর মৃত্যু হয় ১৪ জুন ৷ কেউ ডিপ্রেশনে আত্মহত্যা করে তাহলে কেন ভবিষ্যতের কথা ভাববে? কেনই বা ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করবে”। হ্যাশট্যাগ এ দাবি জানান প্রধান মন্ত্রীর কাছে ঘটনার সঠিক তদন্ত করার জন্য।

এছাড়াও সুশান্তের মৃত্যুর পর তার পুরনো পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই পোষ্ট গুলোতে দেখা গিয়েছিল তার পঞ্চাশটি স্বপ্ন পূরণের কথা। স্বামী বিবেকানন্দ এর জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি বানানো, প্লেন চালানো শেখা, ইসরোতে যাওয়ার স্বপ্ন, বাহাতে ক্রিকেট ম্যাচ খেলা, ব্লু হোল ড্রাইভ থেকে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া, তিরন্দাজি শেখা, ইউরোপে ট্রেনে চড়া, ইত্যাদি।

প্রসঙ্গত এই অভিনেতার এমন মৃত্যু এখনো পর্যন্ত কেউই মেনে নিতে পারছে না মন থেকে। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর তদন্তের জন্য বহু মানুষ দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে। কিছু বিজেপি নেতারাও দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পাঠাচ্ছেন এই মৃত্যু তদন্ত সিবিআই এর হাতে তুলে দেবার জন্য। মুম্বাই পুলিশ কিছু পরিচালক-প্রযোজকদের রেকর্ড করেছেন কিন্তু তাও তারা সিবিআই কে এই মৃত্যু তদন্তের জন্য আর্জি জানাচ্ছি বারবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026