৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে হাত থাকার জন্য প্রথম থেকেই অভিযোগ উঠেছে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সম্প্রতি আত্মহত্যায় প্ররোচনা দেওয়াসহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং।
এরপরই সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে শুরু হয় ট্রোল। তবে শুধু রিয়াই নয়, কিছু মানুষ সমগ্র বাঙালি মহিলাদের ঘিরে শুরু করেছে নোংরা আক্রমণ। এই ঘৃণ্য পরিস্থিতিতে মুখ খুলেছেন রাজ্য তৃণমূল সাংসদ, তথা অভিনেত্রী নুসরত জাহান। যোগ্য জবাব দিয়েছেন সব অপমানের।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে, তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে।” এই নোংরা আক্রমণের জবাব দিয়ে নুসরত লেখেন, “বাঙালি মেয়েরা ভালো রান্না করেও তাক লাগাতে জানে। নিজের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন।”
অন্য এক ব্যক্তি লিখেছিলেন, “রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে দিলো।” তার উত্তরে নুসরত তাকে বলেন, ”তুমি যদি হঠাতই পৃথিবীতে নেমে এসে থাকো, তাহলে বলে রাখি, বাংলা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনে। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম, যাও।”
তবে শুধু আক্রমনকারীদেরই নয়, চলমান পরিস্থিতির সাপেক্ষেও তিনি বলেন, “কেউ যদি দোষী হয়, তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আসল সত্য সবার সামনে উঠে আসবে। কিন্তু একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেবো না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…