বিনোদন

৯ ঘন্টা জেরার পর ফের রিয়াকে ডেকে পাঠালো ইডি, সাথে হাজিরা দেবেন তার ভাই ও বাবা

সুশান্ত আত্মহত্যা কান্ডে মূল অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই গত ৮ই আগস্ট তাকে ৯ ঘন্টা ম্যারাথন জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এই কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে যে, তাদের করা প্রশ্নের সন্তোষজনক উত্তর দেননি এই অভিনেত্রী। তাই তাকে ফের মুম্বাইয়ের দপ্তরে হাজিরা দিতে ডাকা হয়েছে।

সোমবার তাকে উপস্থিত থাকার জন্য শমন পাঠিয়েছে ইডি। পাশাপাশি তার পরিবারের অন্য দুই অভিযুক্ত সদস্য, তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং ভাই সৌভিক চক্রবর্তীকেও হাজিরা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, শমন পাঠানো হয়েছে সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে, যিনি রিয়ারও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। তার মৃত্যু ক্রমশ রহস্যে পরিণত হয়েছে। অনেকের দাবী এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং আর্থিক তছরুপের মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং।

এই আর্থিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও তার মৃত্যু তদন্তে সঠিক ভূমিকা না পালন করায় প্রশ্ন ওঠে মুম্বাই পুলিশের বিরুদ্ধে। এরপরই বিহার সরকারের তরফ থেকে সুপারিশ করা হয় সিবিআই তদন্তের। ইতিমধ্যে তা মঞ্জুরও করেছে সর্বোচ্চ আদালত। এবার ইডি এবং সিবিআই তদন্তে আসল সত্য উঠে আসে কিনা সেইদিকেই তাকিয়ে সুশান্তের পরিবারসহ অনুগামীরা।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026