বিনোদন

সুশান্তকে কীভাবে খুন করা হয়েছে? পুরোটা জানালেন সুশান্তের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা কান্ড ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। অনেকের দাবী ছিল এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন। এবার তার মৃত্যুর রহস্য ঘিরে উঠে এসেছে আরও একটি তথ্য। তার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট অঙ্কিত আচার্য যিনি ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত তার সাথে কাজ করেছেন। তিনি জানিয়েছেন সুশান্তের মৃত্যুর ঘটনা দেখে এটাই বোঝা যায় যে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুন।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার মৃতদেহের ছবিগুলি। সেই ছবির কথা উল্লেখ করে অঙ্কিত বলেন সুশান্তের গলায় থাকা চিহ্নগুলি এটাই প্রমাণ করে যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তার মতে সুশান্ত যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো তবে তার চোখগুলি বেরিয়ে আসতো, জিভ বেরিয়ে থাকতো এবং গলায় ‘U’ আকৃতির চিহ্ন হয়ে থাকতো। তিনি বলেন, “সুশান্ত ভাইয়ার শরীরে এসব কিছুই ছিল না। এটি অবশ্যই খুন।”

অন্যদিকে, পিঙ্কভিলায় দেওয়া একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, সুশান্ত কে তার পোষ্যের গলার বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তিনি বলেন, “আমি বলতে পারবো তার গলায় এটা কীসের দাগ। এটি হল তার পোষা কুকুরের বেল্টের দাগ। আমার কাছে তার মৃতদেহের ছবিগুলি রয়েছে যেখান থেকে এটাই বোঝা যাচ্ছে এই দাগ বেল্টের। অপরাধীরা তাকে খুন করতে ওই বেল্ট ব্যবহার করেছে।”

অন্য একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কিত বলেন সুশান্তের ব্যক্তিগত ডায়েরির কতগুলো পাতা পাওয়া যাচ্ছে না। তিনি এও মনে করিয়ে দেন মুম্বাই পুলিশের আধিকারিকরা তার মৃত্যুর দিন সুশান্তের ওষুধ এবং ব্যক্তিগত ডায়েরি বান্দ্রার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন। সুশান্ত তার আগামী দিনের সমস্ত কর্মসূচি তার ডাইরিতে লিখে রাখতেন। তার মধ্যে থাকতো বিভিন্ন মিটিং, শ্যুট এবং নিজস্ব চিন্তাভাবনর কথা।

প্রসঙ্গত, সুশান্ত আত্মহত্যা কাণ্ডে সম্প্রতি বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশ দিয়েছেন। ইতিমধ্যে তা গ্রহণও করা হয়েছে সুপ্রিমকোর্টের তরফে। সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের অভিযোগে এফআইআর দায়ের করেছে। অন্যদিকে ইডির তরফ থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। আর্থিক লেনদেনের সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026