বিনোদন

সিনেমহলে শোকের ছায়া, মাত্র ৩০-এ আত্মঘাতী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা

কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই সিনেমহলে আত্মঘাতী হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। বুধবার কর্নাটকের মান্ডায়ায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন জনপ্রিয় টেলি অভিনেতা সুশীল গওড়া, বয়স হয়েছিল ৩০ বছর। তবে এই আত্মহত্যার কারণ কি সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

টেলিভিশন জগতে সাফল্য পাওয়ার পর এই অভিনেতা পা বাড়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে, খুব শীঘ্রই তার প্রথম সিনেমা ‘সালাগা’ মুক্তির কথা ছিল। জনপ্রিয় এই অভিনেতা ‘অন্তঃপুরা’ নামক একটি ধারাবাহিকে অভিনয় করেছেন, এর পাশাপাশি একজন ফিটনেস ট্রেনার ছিলেন সুশীল।

তার মৃত্যুর খবরে হতবাক গোটা কন্নড় সিনেজগত। এই মর্মে অভিনেতার প্রথম সিনেমার পরিচালক দুনিয়া বিজয় লিখেছেন, “ওর সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল, তখন মনে হয়েছিল ও নায়ক হবার যোগ্য। তবে ছবি মুক্তির আগেই ও চলে গেল। জানি না, ওর কি সমস্যা ছিল। তবে আত্মহত্যা কোনো সমাধান নয়।”

সুশীলের মৃত্যুতে শোক প্রকাশ করে তার সহ-অভিনেত্রী অমিতা রঙ্গনাথ জানাচ্ছেন, “একটি বন্ধুর কাছ থেকে খবরটা পেলাম। এখনও বিশ্বাস হচ্ছে না। খুব ধীরস্থির ও নরম হৃদয়ের মানুষ ছিল ও। বড্ড তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। খুবই দুঃখজনক।” ‘অন্তঃপুরা’ ধারাবাহিকের পরিচালক অরবিন্দ কৌশিক লিখেছেন, “ও আমার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল। খুবই খারাপ খবর। বিশ্বাস হচ্ছে না। ওর আত্মার শান্তি কামনা করি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026