ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

EPF Interest Rates: চাকরিজীবীদের জন্য দারুন খবর, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বৃদ্ধি করল মোদি সরকার

এম্প্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবারে করে ফেলল একটা বড় ঘোষণা। যার ফলে মুখে হাসি ফুটেছে সাধারণ মানুষের। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফও সাধারণ চাকরিজীবীদের একাউন্টে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছে। অর্থ মন্ত্রকের তরফ থেকে সোমবার এই সুদের হার বৃদ্ধির বিষয় নিয়ে জানানো হয়েছে। ৮.১৫ শতাংশ হতে চলেছে এই সুদের হার যা আগের বছর ছিল ৮.১০ শতাংশ। অর্থাৎ সবমিলিয়ে ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুদ।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সার্কুলার অনুসারে বোর্ড এই বছর মার্চ মাসে সুদের হার ৮.১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮.১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল। রিপোর্ট অনুসারে, সুপারিশ এর পর সুদের হার নিয়ে অর্থ মন্ত্র এক একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তি জারি করার পরেই সদস্যদের একাউন্টে জমা করা টাকার উপরে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। সাধারণভাবে আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই সুদের হার বৃদ্ধি করার কথা জানিয়ে দেয় অর্থমন্ত্রক। কিন্তু এবারে একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। জানা যাচ্ছে ২০২৩ সালের আগস্ট মাস নাগাদ একাউন্টে সুদ পৌঁছাতে শুরু করবে।

২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফও সদস্যদের জন্য সুদের হার ছিল ৮.১০ শতাংশ। উল্লেখযোগ্য বিষয়টি হলো এই সুদের হার ৪০ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। শেষ ১৯৭৭ সালে ৮% সুদের হার নির্ধারণ করা হয়েছিল এই ইপিএফও একাউন্ট এর ক্ষেত্রে। কিন্তু তারপর থেকে সুদের হার ৮.২৫ শতাংশের বেশি ছিল। কিন্তু এই প্রথম এতটা কম হয়ে গিয়েছিল সুদের হার। তবে এবার কর্মীদের মুখে অবশ্যই হাসি ফুটবে কারণ সুদের হার অবশ্যই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সারাদেশে প্রায় সাড়ে ছয় কোটি ইপিএফও গ্রাহক রয়েছে। ফলে সবার জন্যই বিষয়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026