Today Trending News

Aadhaar Update: আধার কার্ডের বৈধতা নিয়ে বড় ঘোষণা করল EPFO, জানলে অবাক হবেন আপনিও

ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড বর্তমানে সাধারণ নাগরিকের প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ নথিটি ছাড়া আপনি কোনভাবেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন না। শুধু সরকারি পরিষেবা গুলোই নয়, বেসরকারি কর্মক্ষেত্রেও আধার কার্ড হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ নথি। তবে এবার আধার কার্ডের বৈধতা নিয়ে বড় তথ্য ঘোষণা করল EPFO। আপনারা জানলে অবাক হবেন, জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে আধার কার্ড। আজ্ঞে হ্যাঁ, এবার থেকে সরকারি কর্মচারীদের ‘কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা” অর্থাৎ EPFO আর আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে মান্যতা দেবে না।

এদিন EPFO-এর তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরাসরি আধার কার্ড প্রণয়ন সংস্থা অর্থাৎ UIDAI কে জানিয়েছে। অন্যদিকে, আধার কার্ড প্রণয়ন সংস্থা তথা UIDAI-এর তরফ থেকে বলা হয়েছে, আধার কার্ড কোন ব্যক্তির জন্মের প্রমাণপত্র নয়, আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ পত্র। এমনকি আধার কার্ড কোন ব্যক্তির নাগরিত্বের পরিচয়ও নয়। আধার কার্ড শুধু মাত্র একজন ব্যক্তির অস্তিত্ব প্রকাশ করে।

EPFO এদিন জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে আধার কার্ডকে বাতিল ঘোষণা করেছে। এখন থেকে জন্মের পরিচয় পত্র যাচাই করনের কাজে ব্যবহার করা হবে না আধার কার্ড। বিগত নিয়ম অনুসারে, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত কোন স্কুল কিংবা কলেজের মার্কশিট, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মত নথি গুলি একজন সরকারি চাকরিজীবী জন্মের প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে সনাক্ত করার কাজে ব্যবহার করা যেতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026