ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রের পক্ষ থেকে পেনশনভোগীদের বড় উপহার, সরকারি কর্মচারীদের জন্য বড় সুযোগ

কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবারে ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছেন সুখবর। আজ একটি প্রেস বিবৃতিতে ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মী এবং মালিক পক্ষের মধ্যে একটি সমন্বয় সাধন করার জন্য ভারত সরকারের তরফ থেকে নিয়ে আসা হবে একটি লিটিগেশন পলিসি। দুপক্ষের মধ্যে যদি সমস্যা না হয় তার জন্য দুই পক্ষের অধিকার সুরক্ষিত রাখার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পেনশনভোগীরাও এই নতুন পদক্ষেপের সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ভূপেন্দ্র যাদব। ইপিএফও বোর্ড এর ডিজিটাল লাইভ সার্টিফিকেট এর জন্য ফেস অথেন্টিকেশন টেকনোলজি প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ইপিএফও-র পক্ষ থেকে শনিবার ৭৩ লক্ষের বেশি পেনশন ধারকের চেহারা প্রমাণপত্র বা ফেস অথেন্টিকেশন টেকনোলজির মাধ্যমে ডিজিটাল জীবন প্রমাণপত্র জমা করার অনুমতি দেওয়া হয়েছে। ফলে এই সুবিধার শুভ সূচনা শুরু করে দিয়েছে ভারত সরকারের ইপিএফও বোর্ড। ফেস অথেন্টিকেশন টেকনোলজি পদ্ধতি পেনশনভোগীদেরও বিশেষভাবে সহায়তা করবে বলে জানিয়েছে ইপিএফও বোর্ড।

কিন্তু যারা জীবন প্রমান পত্র জমা দিতে চাইছেন কিন্তু বৃদ্ধ অবস্থায় কারণে বায়োমেট্রিক ভেরিফিকেশনে সমস্যায় পড়েছেন মূলত তাদের জন্যই এই ফেস অথেন্টিকেশন টেকনোলজি নিয়ে এসেছে ইপিএফও। সর্বপ্রথমে সিবিটির ২৩১ তম বৈঠকে পেনশনভোগীদের জন্য ইপিএফও পরিষেবায় এই বদল নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও এই একই রকম ডিজিটাল গণনায় মঞ্জুরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026