ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

EPFO higher pension: আর বাকি মাত্র ১১ দিন, বিরাট সুযোগ সরকারি বেসরকারি কর্মীদের জন্য, মোটা পেনশন পাওয়ার সুযোগ দিচ্ছে EPFO

কর্মচারীরা যদি আরো বেশি পেনশন পেতে চান তাহলে তাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই কাজটি যদি তারা ৩ মার্চের আগে করতে পারেন তাহলে তারা অনেক বেশি পেনশন পেতে পারবেন। এমপ্লয়ী পেনশন স্কিম অর্থাৎ ইপিএসের নির্ধারিত মাত্রার থেকে বেশি পেনশন দাবি করার যোগ্য কর্মীদের আবেদন করার শেষ তারিখ এই ৩ মার্চ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে, যোগ্য কর্মচারীরা ঘোষণার তারিখ থেকে চার মাসের মধ্যে এই নির্ধারিত মাত্রার বেশি পেনশন বেছে নিতে পারেন। এই সিদ্ধান্তটি ৪ নভেম্বর ২০২২ তারিখে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের চার মাসের সময়সীমা ৩রা মার্চ শেষ হচ্ছে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে, কর্মচারীদের দুটি বিভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথম বিভাগে ছিলেন সেই কর্মচারীরা যারা ১ সেপ্টেম্বর ২০১৪ সালের আগে ইপিএস এর সদস্য ছিলেন। তারা ইপিএস এর উপরে এবং তার বেশি মাত্রার পেনশন বেছে নিয়েছেন। এমনকি এই বিভাগে সেইসব কর্মচারীরা আগের থেকে বেশি পেনশন পেতে বেসিক স্যালারি থেকে আরও বেশি টাকা কেটে নিতে শুরু করেছিলেন। কিন্তু ইপিএফও আরো বেশি পেনশন পাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল একটা সময়ে।

দ্বিতীয় ক্যাটাগরিতে সেই সমস্ত কর্মচারীরা ছিলেন যারা ১ সেপ্টেম্বর ২০১৪ থেকে ইপিএস এর সদস্য ছিলেন। তারা কিন্তু বেশি পেনশন পাওয়ার অপশনে আবেদন করতে ব্যর্থ হন। কিন্তু এখন তারা বেশি পেনশনের বিকল্প গ্রহণ করতে পারেন। সুপ্রিমকোর্টের সময়সীমা অনুসারে কর্মচারীদের আরো পেনশন পাওয়ার অপশন বেছে নিতে আরো ১১ দিন সময় বাকি রয়েছে। যোগ্য ইপিএস সদস্যকে নিকটস্থ স্থায়ী ইপিএফও অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর সঙ্গে বেশ কিছু নথিপত্র জমা দিতে হবে। বৈধতার জন্য আবেদন পত্রে অবশ্যই আগের সরকারি বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলক একটি দাবিত্যাগ থাকতে হবে। পেনশন তহবিলের সমন্বয়ের জন্য যৌথ ফর্মে কর্মচারীর সম্মতি প্রয়োজন হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026