ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শীঘ্রই বেতন সীমা সংশোধন করবে EPFO, বেসরকারি খাতের কর্মীরা পেয়ে যাবেন ১০,০৫০ টাকা পর্যন্ত মাসিক বেতন

ইউনিফাইড পেনশন স্কিম এর মাধ্যমে সরকারি চাকরিতে প্রয়োজনীয় পেনশনের সংস্কারের পরে এবারে বেসরকারি খাতের কর্মীদের জন্য নতুন সুখবর আনতে চলেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা EPFO। এর অধীনে ভবিষ্যৎ তহবিল এবং পেনশন অবদানের গণনার জন্য বেতন সীমা বৃদ্ধি করার প্রস্তাব জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে খুব শীঘ্রই অর্থ মন্ত্রণালয় এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে জানা যাচ্ছে। এই সিদ্ধান্তর বিষয়ে শ্রম মন্ত্রক জানিয়েছে, বেতন সীমা বর্তমানে ১৫,০০০ থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

সরাসরি প্রভাব পড়বে পেনশন এবং ইপিএফের উপর

সূত্রের খবর অনুযায়ী, এই প্রস্তাবনা এপ্রিল মাসে পাঠানো হয়েছিল এবং অর্থমন্ত্রক শীঘ্রই এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। ইপিএফও দ্বারা পরিচালিত কর্মীদের পেনশন গণনার বেতনসীমা এই মুহূর্তে ১৫ হাজার টাকা। ১ সেপ্টেম্বর ২০১৪ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। তবে এবারে, এই বেতন সীমা ৬০০০ টাকা বৃদ্ধি করে ২১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে শ্রম মন্ত্রকের তরফ থেকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বেসরকারী খাতের কর্মীদের পেনশন এবং ইপিএফ এর অবদানের উপরে একটা উল্লেখযোগ্য প্রভাব পড়বে এর ফলে।

কিভাবে EPS পেনশন গণনা করা হয়?

ইপিএস পেনশন গণনা করার জন্য একটা বিশেষ সূত্র ব্যবহার করা হয়। এই সূত্রটি হল – গড়বেতন × পেনশনযোগ্য পরিষেবা / ৭০। আপনাদের জানিয়ে রাখি, এখানে গড়বেতন বলতে বোঝানো হয়েছে বেসিক বেতন এবং মহার্ঘ ভাতার সম্মিলিত যোগফল কে। অন্যদিকে পেনশনযোগ্য পরিষেবা হলো সর্বাধিক ৩৫ বছর পর্যন্ত। অর্থাৎ, বর্তমান পেনশনযোগ্য বেতনের সর্বাধিক সীমা যদি ১৫,০০০ টাকা ধরা হয় তাহলে সেই হিসেবে পরিসংখ্যার গণনা করা হলে EPS বেতন হবে প্রতি মাসে ৭,৫০০ টাকা। আর যদি বেতনসীমা ২১ হাজার টাকা করা হয়, তাহলে প্রতি মাসে পেনশনের পরিমাণ হবে ১০,০৫০ টাকা। অর্থাৎ, নতুন নিয়ম কার্যকর হলে প্রতি মাসে ২,৫৫০ টাকা বেশি পেনশন পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026