সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে মোটা টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার

যদি আপনি কোথাও চাকরি করেন এবং সেই চাকরিতে পাওয়া বেতনের একটা অংশ প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নেওয়া হয় তাহলে এখন থেকে আপনাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিনের মধ্যেই ভারত সরকারের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের ব্যাংক একাউন্টে দেওয়া হতে চলেছে বকেয়া টাকা। প্রায় ৬ কোটি চাকুরীজীবী এই সিদ্ধান্তের ফলে হবেন লাভবান। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে চাকরিজীবীদের মধ্যে রয়েছে একটা উন্মাদনা।

২০২০-২১ আর্থিক বছর থেকে এই সরকারের তরফ থেকে ৮.১ শতাংশ করে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। বিগত ৪০ বছরে এতটা কম হারে সুদ কখনো দেওয়া হয়নি বলে জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে ৮.৫ শতাংশ করে সুদ দেয়া হতো প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। তবে তা পরিবর্তিত হওয়ায় কিছুটা অখুশি হলেও, এখনো পর্যন্ত ব্যাংকের অন্যান্য ফিক্সড ডিপোজিট এর তুলনায় প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কেন্দ্রীয় সংস্থা ইপিএফও প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের ব্যাংক একাউন্টে বকেয়া টাকা প্রদান করতে চলেছে। আগামী ৩০ আগস্ট এর মধ্যে এই টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

মোদি সরকারের রিপোর্ট অনুসারে, ইপিএফও এবার থেকে ভারতের প্রত্যেক প্রভিডেন্ট ফান্ড ব্যবহারকারীদের একাউন্টে ৮.১ শতাংশ করে সুদ প্রদান করবে। এই হিসেবে যদি আপনার পিএফ একাউন্টে ৮ লক্ষ টাকা থাকে, তাহলে আপনি একসাথে ৬৪ হাজার টাকা পেয়ে যাবেন। সরকারের এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা উন্মাদনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিগত দুবছর করোনাভাইরাস মহামারীর কারণে প্রভিডেন্ট ফান্ডের টাকা না দেওয়া হলেও প্রত্যেক বছর এবার থেকে এই অ্যাকাউন্টে পয়সা ভরতে থাকবে কেন্দ্রীয় সরকার।

এবারে যদি আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনাকে একটা ছোট্ট পদ্ধতি পালন করতে হবে। প্রথমে আপনাকে ইপিএফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ইপিএফ ব্যালেন্স চেক করার জন্য নির্দিষ্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে। সেখানে মেম্বার ব্যালেন্স ইনফরমেশন অপশনে ক্লিক করলে, আপনাকে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্টার করতে বলা হবে। এই দুটি তথ্য সঠিকভাবে ভরে দিলে আপনাকে করতে হবে নিজের রাজ্য নির্বাচন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026