অনেক সময় কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডের সঠিক সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য পান না এবং সেই কারণে তারা তাদের সুবিধা গ্রহণ করতে পারেন না। যারা ইপিএফও-তে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট করেছেন তারা ৭ লক্ষ টাকার পর্যন্ত সুবিধা পেতে পারেন। ইপিএফও সদস্যরা এমপ্লয়িজ ডিপোজিট লিংক ইনস্যুরেন্স স্কিম এর অধীনে বীমা কভারের সুবিধা পেয়ে যান। স্কিমে মনোনীত ব্যক্তিকে সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ দিয়ে থাকে এই সরকারি সংস্থা। এছাড়াও বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীদের বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয় এই বীমা কভারেজ এর মাধ্যমে।
দুর্ঘটনা কিংবা অসুস্থতার ক্ষেত্রে কর্মচারী যদি মৃত্যু হয় তাহলে এই স্কিমের দাবি করতে পারেন তার পরিবারের লোকজন। একাউন্ট হোল্ডারের যিনি নমিনি রয়েছেন তিনি সাধারণত এই সুবিধা পেতে পারেন। যদি এই প্রকল্পের অধীনে কোন নমিনি না থাকে তবে কভারেজ পাবেন মৃত কর্মচারীর স্ত্রী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলেরা। নমিনি যদি নাবালক হয় অর্থাৎ ১৮ বছরের নিচে, তাহলে তার অভিভাবক তার পক্ষে দাবী করতে পারেন।
অন্যদিকে, EPFO সদস্যের হঠাৎ মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এই বীমা কভারের জন্য দাবি করতে পারেন। এই বীমা কভারের জন্য দাবি করতে হলে বীমা কোম্পানিকে কর্মচারীর মৃত্যুর শংসাপত্র, উত্তরাধিকার শংসাপত্র এবং নাবালক মনোনীত ব্যক্তির পক্ষে আবেদনকারী অভিভাবকের শংসাপত্র এবং ব্যাংকের বিবরণ প্রদান করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…