নিউজ

করোনা নিয়ন্ত্রণে ‘মহামারী আইন’ চালু বাংলায়

করোনা ভাইরাসের আতঙ্কে নানা সতর্কতা জারি করা হচ্ছে ভারতে। ভারতে ১৩ টি রাজ্য সরকারের ন্যায় আজ নবান্নে জরুরী বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যেও মহামারী আইন বলবৎ করেছেন৷
স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশাবলী কার্যকর করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রয়োগ করা হবে ১৮৯৭ সালের মহামারী সম্পর্কিত আইনের ২ নম্বর ধারা।যে ধারার প্রয়োগে রোগ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা বিধি তৈরীর অধিকার পাবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। যে বিধিনিষেধ অমান্য করলে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী যে ব্যক্তি এমন করবে তাকে ৬ মাসের কারাদন্ড অথবা এক হাজার টাকার জরিমানা বা উভয় শাস্তিই দেওয়া হবে।

এই আইন লাগু করার কথা ভাবা না হলেও আইসোলেশনে থাকা কিছু রোগী চিকিৎসার প্রতি অনীহা, জেলা শাসকদের বিরক্ত করা প্রভৃতি কারনে এই আইন লাগু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। ১৮৯০ এ
এই আইন প্রবর্তন করেছিলেন তৎকালীন ঔপনিবেশিক সরকার, সেইসময় পূর্বতন বোম্বে প্রেসিডেন্সিতে বিউবোনিক প্লেগের মহামারী আটকানোর জন্য এই আইন প্রবর্তন করা হয়েছিল।

আরও পড়ুন : করোনা আতঙ্কে পিছিয়ে গেল রাজ্যের পুরভোট

সোমবার নবান্নে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান করোনা মোকাবিলায় কাজ করা প্রায় ১০ লক্ষ কর্মীদের ৫ লক্ষ টাকার বিমার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য ২ লক্ষ পিপিই দেওয়া হবে। করোনার ভাইরাস মোকাবিলায় রাজ্যে ২০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে৷ তিনি আরও বলেন, গুজবে কান দিতে নিষেধ করেন এবং অযথা আতঙ্কিত না হবার পরামর্শ দেন । ২ লক্ষ এন-৯৫ মাস্কও কেনা হবে বলে জানান তিনি।
সর্তকতা অবলম্বনে রাজ্যের স্কুল কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগেই ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার যা আরও বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান এখনো পর্যন্ত রাজ্যের ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং করা হয়েছে।
করোনার আতঙ্ক থেকে মানুষকে সঠিক দিশা দেখাতে কল সেন্টার চালু করেছে রাজ্য সরকার। যেখানে করোনা সম্পর্কিত নানা প্রশ্ন নিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ ফোন করেছে ইতিমধ্যেই। করোনা নিয়ে প্রশ্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভিড় জায়গা, ধর্মীয় প্রতিষ্ঠান, সিনেমা হল প্রভৃতি তে যাওয়া এড়ানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026