হেমামালিনী ও ধর্মেন্দ্রকন্যা এশা দেওল। ছোট থেকেই সেলেব কিড হিসাবে বড় হয়েছে সে। অভিনয় দুনিয়াতেও তার আনাগোনা রয়েছে ভালোই। মিডিয়ার পাতাতেও প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় তাকে। ২০১২ সালে নামি ব্যবসায়ী ভারত তক্তানির সাথে সাত পাক ঘোরেন অভিনেত্রী। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। ৬ বছরের রাধ্যা ও ৪ বছরের মিরায়া। তবে সেকথা অভিনেত্রীকে দেখলে বোঝা মুশকিল। তিনি ৪১ বছর বয়সেও ধরে রেখেছেন নিজের ফিটনেস। টেক্কা দিচ্ছেন বলিউডের একাধিক ডিভাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চিত অভিনেত্রী।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটদুনিয়ায় বেশ সক্রিয় এশা দেওল। প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেন তিনি নিজেই। কখনো নিজের কাজের ঝলক আবার কখনো ভারত কিংবা তার দুই সন্তানের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর এই সমস্ত ঝলক দেখতে যে তার অনুরাগীরা বেশ পছন্দই করেন সেকথা আর আলাদাভাবে বলার নয়। অভিনেত্রী শেয়ার করে নেওয়া ঝলকগুলির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে সেকথা।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে একটি ছবি। ছবিতে অভিনেত্রীকে কালো অফশোল্ডার, ফ্রন্ট স্লিটেড পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খোলা চুলে একেবারে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। তার রূপে আবারো মুগ্ধ অগণিত মানুষ। খুব সম্ভবত কোন ফটোশুটের সূত্রেই এই সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। তুলেছিলেন একাধিক ছবিও। এই মুহূর্তে সেইসমস্ত ছবির সূত্রেই একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী। কুড়িয়েছেন প্রশংসাও, যার একাধিক ঝলক রয়েছে কমেন্টবক্সেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…