বলিউড

Esha Gupta: কালো বিকিনিতে সমুদ্রের ধারে ছুটির মেজাজে এশা গুপ্তা, দেখুন নায়িকার ছবি

এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মডেল হিসেবেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। নিজের একাধিক সাহসী, হট ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে এশা গুপ্তার। সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেত্রীর তেমনি একটি বোল্ড রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যা রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে তার ভক্তদের। উষ্ণতাও ছড়িয়েছে নেটদুনিয়ায়। রইল সেই ইনস্টারিল, দেখে নিন।

সম্প্রতি যে রিল ভিডিওর সূত্র ধরে চর্চায় অভিনেত্রী, সেখানে সমুদ্রের ধারে কালো বিকিনি লুকে রোদ পোহাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওতে মাথায় টুপি পরেই পাউট করছিলেন তিনি। তিনি যে এই মুহূর্তে বিদেশের মাটিতে ছুটির মেজাজে রয়েছেন ,তা রিল ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী তাকে সহ্য করতে পারার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে এমন ক্যাপশন তিনি কার উদ্দেশ্যে লিখেছেন! তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয় সকলের কাছে। আপাতত, অভিনেত্রী নিজের এই বোল্ড লুকের জন্যই নেটিজেনদের পাশাপাশি তার অগণিত ভক্তমহলের মাঝে চর্চায় রয়েছেন।

উল্লেখ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’। এমএক্স প্লেয়ারের দীর্ঘ প্রতীক্ষিত এই ওয়েব সিরিজে বিশেষ চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে থেকে এসেছে একরাশ ইতিবাচক প্রতিক্রিয়া। নিজেদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসায় ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকমহল। প্রত্যেকেই দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজে অভিনেত্রীকে দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছেন, তা প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026