বিনোদন

লাক্ষাদ্বীপের নীল জলে সর্বনাশ করলেন এষা গুপ্তা, এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী

করোনাকাল থেকে মালদ্বীপ সেলিব্রিটিদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে। ভারতীয় সেলেবরা শুধুমাত্র সেখানে ছুটি কাটাতেই যাচ্ছেন না, তাঁরা জন্মদিন পালন করতেও বেছে নিচ্ছেন মালদ্বীপের সি-বিচকেই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করছেন তারকারা। ফলে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হয়ে মালদ্বীপ যাওয়ার প্ল্যান করছেন। পকেটে রেস্ত থাকলে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না মালদ্বীপের মতো স্থানে পাড়ি দিতে। কিন্তু এই ঘটনার ফলে যথেষ্ট ক্ষতি হচ্ছে ভারতীয় পর্যটনের। মালদ্বীপ, থাইল্যান্ড সহ একাধিক স্থানের ট‍্যুরিজম সমৃদ্ধ হলেও ভারতের পর্যটন ব্যবসা করোনাকাল থেকেই পিছিয়ে পড়েছে। উপরন্তু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের পর নব নির্বাচিত রাষ্ট্রপতি ডঃ মোহামেদ মুইজ্জু (Mohamed Muizzu) ভারতীয় সামরিক কর্মীদের মালদ্বীপ থেকে সরার নির্দেশ দিয়েছেন। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে কিছু রাজনৈতিক সমস্যার সূত্রপাত হয়েছে। এই কারণে অদূর ভবিষ্যতে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সমস্যা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লাক্ষাদ্বীপে গিয়েছিলেন ভারতীয় পর্যটনকে নতুন বার্তা ও দিশা দিতে। কিন্তু অনেকেই তাঁকে উপহাস করে লিখেছেন, মালদ্বীপের সাথে কখনও ভারত প্রতিযোগিতায় পেরে উঠবে না। এই ধরনের অনর্থক উপহাসের প্রতিবাদে রবিবার , 7 ই জানুয়ারি বেলার দিকে ইন্সটাগ্রামে অভিনেত্রী এশা গুপ্তা ( Esha Gupta) তাঁর লাক্ষাদ্বীপ ট্রিপের একটি ছবি শেয়ার করেছেন।

এশার শেয়ার করা ছবিটি কিছুদিনের পুরানো। ছবিতে সবুজাভ নীল রঙের সমুদ্রের জলে নিজের শরীর ভিজিয়ে নিতে ব্যস্ত এশা। দূরে দেখা যাচ্ছে দিগন্তরেখা। ছবিটি শেয়ার করে এশা লিখেছেন, লাক্ষাদ্বীপের অপরূপ সি-বিচে আবারও ফিরে যেতে চান তিনি। পায়ের পাতায় মেখে নিতে চান সমুদ্রতটের চিকন বালি। তাঁর মুখমন্ডল আবারও ছুঁয়ে যাক সূর্যের আলো। এশার কাছে লাক্ষাদ্বীপ ম্যাজিকাল। ক্যাপশনের সাথে আকাশি রঙের হার্ট ইমোজি জুড়েছেন তিনি। হ্যাশট‍্যাগে লিখেছেন ‘এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস’, ‘ইয়ে মেরা ইন্ডিয়া’।

অনুরাগীদের একাংশ এশার প্রশংসা করে লিখেছেন, তিনিই বোধহয় প্রথম ভারতীয় তারকা যিনি লাক্ষাদ্বীপের ছবি নেটদুনিয়ায় শেয়ার করে ওই স্থানের স্বপক্ষে সওয়াল করলেন। কিন্তু অধিকাংশ নেটিজেন এশার ছবির কমেন্ট সেকশনে তাঁর সমালোচনা করে লিখেছেন, নরেন্দ্র মোদীর জন্য এই ছবির মাধ্যমে প্রচার করছেন এশা। অনেকে লিখেছেন, অভিনেত্রী চাইছেন কেন্দ্রীয় শাসক দলের সুনজরে আসতে। তবে এশা এই ধরনের সমালোচনাকে পাত্তা দেননি। কিন্তু শুধুমাত্র এশা নন, অক্ষয় কুমার (Akshay Kumar) ও জন আব্রাহাম (John Abraham)-ও লাক্ষাদ্বীপে পর্যটন বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

Sourish Das

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026