বলিউড

Esha Gupta: রোজ সকাল-বিকেল আশ্রমের পরিচালককে ম্যাসেজ করতেন এশা, কি বলতেন অভিনেত্রী! প্রকাশ্যে এল সে কথাই

এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মডেল হিসেবেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। নিজের একাধিক সাহসী, হট ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে এশা গুপ্তার। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন তিনি। পুরনো একটি চ্যাট সামনে আসতেই চর্চিত হয়েছে অভিনেত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, ‘আশ্রম ৩’এ অভিনয় করার পূর্বে দিন-রাত পরিচালক প্রকাশ ঝাঁকে ম্যাসেজ করতেন অভিনেত্রী। সুপ্রভাত ও শুভরাত্রি পাঠাতেন অভিনেত্রী। এরপরই জিজ্ঞাসা করতেন কি হলো? আসলে এই ওয়েব সিরিজে অভিনয় করার আগে কোভিড ১৯-এর শিকার হয়েছিলেন তিনি। আর সেই কারণবশতই বেশ কিছুটা সময় নিয়েছিলেন অভিনয় করার পূর্বে। সেইসময় আশ্রমের চরিত্রটা যাতে তার হাতছাড়া না হয়ে যায়, সেই জন্যই বারবার পরিচালককে ম্যাসেজ করতেন তিনি। পরবর্তীকালে পর্দায় ববি দেওলের বিপরীতে বোল্ড দৃশ্যে তাকেই দেখা গিয়েছিল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026