নিউজ

৮০ বছর বয়সেও পরিযায়ী শ্রমিকদের মালপত্র বয়ে দিচ্ছেন বিনা পারিশ্রমিকে

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের জেরে গোটা বিশ্ব জুড়ে মানুষ এর পরিস্থিতি একেবারে বিধ্বস্ত। তার মাঝেই অনেক মানুষের মধ্যেই মানবিকতার উদাহরণ চোখে পড়ছে। ৮০ বছরের এক বৃদ্ধ কুলি যিনি পরিযায়ী শ্রমিকদের মালপত্র নিজে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন, কোনো রকম পারিশ্রমিক ছাড়াই। লখনৌ স্টেশনে তিনি প্রতি দিনই ৮ – ১০ ঘন্টা তার এই কাজ করেন এবং তিনি বলেন, এই কাজটি করা নাকি তার কর্তব্যের মধ্যে পড়ে।

শুধু তাই নয়, মুজিবুল্লাহ নামে এই কুলি মানুষটি সেই ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে জল, খাবার বিতরণ করছেন। তিনি মনে করেন, টাকা রোজগার তো পরেও করা যাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই মুহূর্তে তার যাত্রীদের পাশে থাকা ভীষণ জরুরী। মুজিবুল্লাহ করে প্রমাণ করে দিয়েছেন, যে মানুষের পাশে থাকার জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না। মানুষের মানবিকতা থাকলেই আর সামান্য মনের ইচ্ছা থাকলেই কয়েকজন মানুষের পাশে থাকা যেতে পারে। এখন গোটা বিশ্বের মানুষ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ বেশি, কেউ কম। তাই প্রত্যেকেরই উচিত মানবিকতার খাতিরে অন্তত কয়েকজন মানুষের পাশে দাঁড়ানো।

এই ছোট ছোট পদক্ষেপেই পৃথিবীটা সুন্দর হবে, করোনা ভাইরাস কবে বিদায় নেবে, আমরা কেউই জানিনা। গোটা বিশ্বই এই ভাইরাসকে তাড়ানোর জন্য প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে। কিন্তু মানবিকতাতো ফিরে আসতেই পারে। অন্তত সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন এমন মানবিকতার উদাহরণ দেখে আমরা প্রত্যেকেই শিখতে পারি। ৮০ বছরের এই বৃদ্ধ কুলিটি যেভাবে সারাদিন পরিশ্রম করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সত্যিই তা প্রশংসনীয়। এই বয়সেও নিজের বয়স কে, পাত্তা না দিয়ে তিনি তার কাজে অটল থেকেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026