নিউজ

‘স্বয়ং ভগবান এসে বললেও, আমি অপরাধীদের ক্ষমা করবো না”: নির্ভয়ার মা

দিল্লীর নির্ভয়াকান্ডে নির্যাতিতার মা কে উদ্দেশ্য করে উকিল ইন্দিরা জয়সিং টুইট করে বলেন চার অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। এরপর প্রতিক্রিয়ায় শনিবার নির্যাতিতার মা বলেন, “স্বয়ং ভগবান এসে বললেও তিনি অপরাধীদের ক্ষমা করবেন না।”

আইএএনএস এর সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বলেন, “আমি ৭ বছর অপেক্ষা করেছি আমার মেয়ের অপরাধীদের ফাঁসির, এখন যদি ভগবান এসেও বলে তবু আমি ওদের ক্ষমা করবো না। জয়সিং এর মতো মহিলা এই সমাজের জন্য কলঙ্ক।”

ওই টুইটের উত্তরে তিনি আরও বলেন, “আমাকে ক্ষমা করার পরামর্শ দেওয়ার উনি কে।আমার সাথে ওনার কি সম্পর্ক। এইসব মানুষের সাথে কিছুই করার নেই। উনি অপরাধীদের আত্মীয় হতে পারেন তাই তাদের হয়ে কথা বলতে আসছেন। নারীজাতির জন্য তিনি লজ্জার। মানবাধিকারের নামে আসলে তিনি ব্যবসা চালাচ্ছেন।কোথায় তিনি সমাজকে বার্তা দেবেন তা না করে তিনি নিজের দায়িত্বের বিরুদ্ধে যাচ্ছেন।”

আরও পড়ুন : দিল্লির লড়াইয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, থাকছে চমক

প্রসঙ্গত ওইদিন সকালে এই উকিল নির্ভয়ার মা কে অনুরোধ করে বলেন, “আমি নির্ভয়ার মায়ের কষ্ট বুঝতে পারছি তবু আমি ওনাকে ইন্দিরা গান্ধীকে অনুসরণ করতে বলছি যিনি নলিনীকে মৃত্যুদণ্ড দিতে বারণ করেছিলেন। আমরা ওনার সাথে আছি কিন্তু মৃত্যদণ্ডের বিরুদ্ধে।”

অ্যাডিশনাল সেসন জাজ সতীশ অরোরা ওই চার অপরাধীকে ফাঁসির সাজা ঘোষণা করে। ১ লা ফেব্রুয়ারী সকাল ৬ টায় তাদের ফাঁসিতে ঝোলানো হবে বলে ঠিক হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026