বিনামূূল্যে আর নয়, এবার থেকে ফেসবুক চালাতে গেলেও দিতে হবে টাকা

আজকের দিনে বিশ্বের প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। বিশেষ করে আজকের দিনে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, তাই আপনাকেও নানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কানেক্টেড থাকতে হয়। মূলত মানুষের অবসর সময়ে বিনোদনের জন্য ব্যবহৃত হলেও, এখন প্রয়োজনের কাজেও সোশ্যাল মিডিয়া মানুষ ব্যবহার করছেন। প্রচুর মানুষ এমন আছেন যারা কাজের জন্যই অনেকটা সময় ফেসবুকে অতিবাহিত করছেন। এছাড়াও ব্লগিং যারা করেন তাদের জন্য ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং ইউটিউব অত্যন্ত কাজের একটা জায়গা। অতিরিক্ত বিজ্ঞাপনের ঠেলায় মাঝেমধ্যেই বিরক্তি হলেও, এবার থেকে কিন্তু একটা নতুন নিয়ম চালু করতে চলেছে ফেসবুকে নির্ধারণ কর্তৃপক্ষ মেটা। এবারে গ্রাহকদের জন্য এক নতুন সমাধান আনতে চলেছে ফেসবুক।

এবার থেকে যদি আপনি আর ফেসবুক খোলেন তাহলে আর আপনাকে অহেতুক বিজ্ঞাপন দেখতে হবে না। এবার থেকে একটি সাবস্ক্রিপশান প্রোগ্রাম চালু করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থাটি। এই প্রিমিয়াম প্ল্যান গ্রহণ করলে মাসে মাসে কিছু টাকা দিলেই আপনি বিজ্ঞাপন ছাড়াই ফেসবুক দেখতে পারবেন। এর আগে ইউটিউব অ্যামাজনের মত অ্যাপে এই ধরনের সাবস্ক্রিপশন প্যাকেজ শুরু হয়েছিল। তবে এবারে ফেসবুকেও এই একই প্যাকেজ শুরু হতে চলেছে।

এবার সবথেকে বড় প্রশ্নটা হল বিজ্ঞাপন ছাড়া ফেসবুক দেখতে কত টাকা খরচ করতে হবে? আপনাদের জানিয়ে রাখি প্ল্যান অনুযায়ী প্রতি মাসে আপনাকে ১১৬৪ টাকা করে দিতে হবে। এই প্রিমিয়াম প্ল্যান কিনলে আর আপনাকে বিজ্ঞাপনের ঝামেলা সইতে হবে না। তবে জানিয়ে রাখি যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা একটু বেশি পড়বে। যারা মোবাইলে এই অ্যাপ নামিয়ে সাবস্ক্রিপশন গ্রহণ করবেন তাদের অতিরিক্ত প্লে স্টোরের খরচ দিতে হবে। এখনো পর্যন্ত সমগ্র বিশ্বে এই ফিচার চালু হয়নি। আপাতত ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলি অর্থাৎ ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়ামে এই ব্যবস্থা চালু করতে চলেছে মেটা। এই প্লান অনুযায়ী আপনি যদি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনাকে ১০ ইউরো দিতে হবে। অন্যদিকে যদি আপনি মোবাইল এবং অন্যান্য ডিভাইসে ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ৬ ইউরো দিতে হবে। অর্থাৎ মোবাইলে ব্যবহার করতে আপনাকে কিন্তু সর্বমোট ১৬ ইউরও খরচ করতে হবে প্রতি মাসে।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026