বিনোদন

মা হবার পর প্রতিদিন পাচ্ছেন নতুন শিক্ষা! ছেলে আদিদেভকে জীবনের অন্যতম শিক্ষাগুরু বললেন সুদীপা

বাংলার রান্নাঘরের রানী বলতে একজনের কথা আগে মাথায় আসবে। হ্যাঁ ইনি হলেন জি বাংলার কুকারি শোয়ের সঞ্চালক সুদীপা চ্যাটার্জি। কথায় আছে যে রাঁধে সে আবার চুল ও বাঁধে। এই কথার যথার্থ উদাহরণ হল সুদীপা। একদিকে প্রত্যেকদিন হাতা খুন্তি নিয়ে বিকেলে প্রিয় দর্শকদের সামনে হাজির হওয়া, পাশাপাশি চিত্র‍্যনাট্যকার, পরিচালক হিসেবে কাজ করা। অন্যদিকে স্বামী আর দুই ছেলেকে নিয়ে পুরো সংসারের দায়িত্ব একাহাতে সামলানো। কাজের পাশাপাশি নিজের সংসার হল সুদীপার ধ্যান-জ্ঞান।

আজকে ৫ই সেপ্টেম্বর। আজকের দিনটিতে সারা দেশ জুড়ে প্রতিবছর পালিত হয় শিক্ষক দিবস। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সকল ছাত্রছাত্রীরা এই দিনটি তাঁদের গুরুদের শুভেচ্ছা বার্তা এবং উপহারের মাধ্যমে সারাবছর পালন করেন। 

তবে প্রত্যেক মানুষের কাছে প্রথম শিক্ষক হলেন তাঁদের মা। একজন শিশু প্রথম মা বলতে শেখেন। তবে মা হওয়ার পর মায়ের দায়িত্ব পালন করাটা কিন্তু ততটাই কঠিন। সেটা বেশ ভালোই বুঝতে পারেন মা সুদীপা। তাই তো আজ শিক্ষক দিবসে স্পেশাল শিক্ষককে নিয়ে নতুন ছবি পোস্ট করলেন রান্নাঘরের সঞ্চালিকা। আজ সুদীপা জানালেন তিনি এই বয়সে এসে প্রতিদিন ছেলে আদিদেভের কাছ থেকে নতুন কিছু শেখেন। তাই ছোট্ট আদিদেভকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সঞ্চালিকা।

ছেলে  আদিদেভকে সাথে নিয়েই একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন  সুদীপা। ছবি শেয়ার করে প্রথমে নিজের শিক্ষকদের স্মরণ করে প্রণাম জানিয়েছেন তিনি। এরপর অনুগামীদের নিজের নতুন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সুদীপা। ক্যপশানে লিখলেন, ‘শিক্ষা দ্যান যিনি- তিনিই তো ‘শিক্ষক’? তাই, যাঁদের কাছ থেকে ‘শিক্ষা’ পেয়েছি- তাঁদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমার নতুন এক শিক্ষকের সাথে আলাপ করিয়ে দিই। ইনি- আদিদেভ চ্যাটার্জ্জী। যিনি আমাকে ‘মা’ হওয়া যে মুখের কথা নয়,তা পদে পদে, প্রতিদিন শেখাচ্ছেন। মা হওয়ার শিক্ষা তো একমাত্র সেই-ই আমাকে দিতে পারে। আর কেউ নয়। তাই না? সেদিন তিনি,হঠাৎই শুটিং’এ এসে হাজির। এসেই প্রথম কথা-’মা! বাড়ি চলো।’ এমন কঠিন পরীক্ষা আগে কেউ দিতে বলেনি। এ পরীক্ষার চিটিং চলবে না। কি যে করি? … দেখুন কেমন রাগ করেছে?’ এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026