আপনি আপনার স্ত্রীর নামে একটি National Pension Scheme অ্যাকাউন্ট খুলতে পারেন। সুবিধা অনুযায়ী প্রতি মাসে বা বার্ষিক টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। আপনি আপনার স্ত্রীর নামে ১,০০০ টাকার কম দিয়ে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এনপিএস অ্যাকাউন্টটি ৬০ বছর বয়সে পরিপক্ক হয়। নতুন নিয়ম অনুযায়ী, আপনি চাইলে ৬৫ বছর বয়স পর্যন্ত এনপিএস অ্যাকাউন্ট চালাতে পারবেন।
ধরুন আপনার স্ত্রীর বয়স ৩০ বছর হয় এবং তখন এনপিএস অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে মাসে যদি ৫০০০ টাকা বিনিয়োগ করেন তবে বছরে ১০% রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন। তাহলে ৬০ বছর বয়সে তাঁর অ্যাকাউন্টে মোট ১.১২ কোটি টাকা থাকবে। এ থেকে প্রায় ৪৫ লাখ টাকা পাবেন। এছাড়াও প্রতি মাসে প্রায় ৪৫ হাজার টাকা করে পেনশন পাবেন। আজীবন এই পেনশন পেতে থাকবেন।
এই স্কিমে আপনি যে অর্থ বিনিয়োগ করেন তা পেশাদার তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকার এই পেশাদার তহবিল পরিচালকদের দায়িত্ব দেয়। এনপিএসে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। ফলত যারা এই স্কিমে বিনিয়োগ করবেন তাদের অর্থের নিরাপত্তার ব্যাপারে কোনো চিন্তা থাকবে না।
ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) ২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় এবং ৬০% পরিমাণ প্রত্যাহারের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধাও দেয়। এনপিএস এমন একটি প্রকল্প যেখানে ১.৫ লক্ষ টাকার সীমা শেষ হওয়ার পর ৫০ হাজার টাকার অতিরিক্ত বিনিয়োগের উপর কর ছাড় রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…