অফবিট

পৃথিবীর বনভূমি ধ্বংসের মুখে, জেনে নিন ধ্বংসের কারন

শ্রেয়া চ্যাটার্জি – কবির ভাষায় বলতে হবে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর’। কিন্তু ফিরে যাওয়ার আর বোধ হয় কোন জায়গা নেই। পৃথিবীর বনভূমি ক্রমশ শেষ হতে শুরু করেছে। বনভূমির শেষ হওয়া মানেই পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি। বিধ্বংসী আগুনে ছাড়খাড় হয়ে গেল আমাজন ব্রাজিলের বনভূমি। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য।

প্রতি ৬ সেকেন্ডে কমে যাচ্ছে একটি ফুটবল মাঠের সমান বনভূমি। যাকে বলে শিউরে ওঠার মতন ঘটনা। বনভূমি না থাকলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বনভূমিকে অক্সিজেনের কারখানা বলা হয়। অক্সিজেনের যোগান যদি বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীতে কোন প্রাণী থাকবে কি করে?

বনভূমি হারিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে বন্যপ্রাণ। পৃথিবীতে জীবজগতের ভারসাম্য হারিয়ে যাবে। গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় ক্রান্তীয় বনভূমি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। ইন্দোনেশিয়াতে ও ৩,২৪০ বর্গকিলোমিটার বনভূমি নিঃশেষ হয়ে গেছে। পেরুতে ১,৬২০ বর্গ কিলোমিটার কলম্বিয়াতে ১,১৫০ বর্গ কিলোমিটার, মালয়েশিয়াতে ১,২০০ বর্গ কিলোমিটার বনভূমি এখনো পর্যন্ত শেষ হয়ে গেছে। গোটা বিশ্ব যখন করোনার আতঙ্কে আতঙ্কিত তখন গবেষকদের এমন চাঞ্চল্যকর তথ্য সকলের মনেই ভয়ের সঞ্চার করবে। বনভূমিকে বাঁচিয়ে রাখা ভীষণ প্রয়োজন। বনভূমি থাকলে গোটা পৃথিবী বেঁচে থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026