ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : মাছ ধরার নেশা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু ছিপে যদি ওঠে দুমুখো মাছ ? এ রকমই নিউইয়র্ক এর এক দম্পতির ছিপে উঠলো দুমুখো মাছ। হ্যাঁ ঠিকই শুনছেন! দুমুখো মাছ, এই মাছটির দুটো মুখ বর্তমান। এরকম মাছের কথা কেউ কি কখনো শুনেছেন বা দেখেছেন??
সোশ্যাল মিডিয়ায় এই দুমুখো মাছ ভাইরাল হয়েছে । নিউ ইয়র্কের এক দম্পতি ডেবি গেডেস ও তাঁর স্বামীর বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস রয়েছে। প্রায়ই সুযোগ পেলেই তাঁরা কাছাকাছি কোনো লেকে মাছ ধরতে যান ।
শুক্রবার সকালে এ রকমই দিনে তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন। চ্যাম্পলেন নামে একটি লেকে তাঁরা মাছ ধরতে যান । ছিপে ওঠা মাছ দেখে তাঁরা আশ্চর্য হয়ে যান।
মাছটির মুখের হুক খুলতে গিয়ে তাঁরা দেখেন মাছটির দুটো চোয়াল এবং দুটিই খুলছে আবার বন্ধ হচ্ছে।
এমন আশ্চর্য রকমের মাছ ধরে তাঁরা বেশ অবাকই হয়ে গেছিলেন ।এবং পুরো ব্যাপারটি বুঝতে পারার পর তাঁরা মাছটির ছবি তুলে রাখেন। তবে তাঁরা এই আশ্চর্য ও অদ্বিতীয় মাছটিকে না মেরে আবার সেই লেকের জলে ছেড়ে দিয়েছেন।
মার্কিন সংবাদ সংস্থা এনবিসি নিউজ ডেবি কে যখন প্রশ্ন করেন ডেবি জানান প্রথমে তাঁরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। আরো ভালো করে মাছটিকে দেখার পর দেখেন সত্যিই মাছটির দুটি মুখ। মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার জন্য তাঁরা সে মাছটিকে আবার লেকের জলে ছেড়ে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…