কলকাতা: করোনা পরিস্থিতির মধ্যে মা এসে গিয়েছেন। সবার মা দুর্গার কাছে একটাই আকুতি, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। কিন্তু এবারের ষষ্ঠী অনেক আলাদা। প্রত্যেকবারের থেকে কার্যত ফাঁকা রাস্তাঘাটে মায়ের বোধন হয়ে গেল। আচার-অনুষ্ঠান যেটুকু না করলেই নয়, সেটুকুর মাধ্যমেই মায়ের বোধন হল আজ, বৃহস্পতিবার।
অদূর দূরে গ্রামের নদীতে হয়তো কাশফুলের গুচ্ছ দেখা যাবে। শিউলি ফুল ফুটেছে। সন্ধ্যাপ্রদীপ জ্বালানো হয়েছে। পুষ্পগুচ্ছে মাকে আরাধনা করে বোধন করে নেওয়া হয়েছে। কিন্তু কোথাও যেন দশমীর আগেই বিষাদের সুর বাজছে।
মনের মধ্যে যেন একটা অজানা আতঙ্ক উঁকি দিচ্ছে। করোনাভিতী, কর্মহীনতা কার্যত গ্রাস করেছে মানুষের আনন্দ উৎসবে মেতে ওঠার মানসিকতাকে। তাই সকলের মায়ের বোধনের শুভক্ষণে একটাই প্রার্থনা মায়ের কাছে, ‘মা দুর্গা তুমি সব ঠিক করে দাও। সকলকে রক্ষা করো। সকলকে ভাল রাখো মা।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…