ভাইরাল & ভিডিও

Viral: হাতের ভরে দাঁড়িয়ে পা দিয়ে তীর ছুঁড়ে নিখুঁত লক্ষ্যভেদ করছে একটি মেয়ে, নিমিষে ভাইরাল ভিডিও

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মেয়ের প্রতিভার ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি মেয়ে তির দিয়ে খুব নিখুঁত লক্ষ্যভেদ করছে। আপনি মনে করছেন এটি এমন কি! অনেকেই তো তীর ধনুক চালাতে শেখে। কিন্তু এই ভিডিওতে রয়েছে সামান্য টুইস্ট। মেয়েটি হাতের উপর ভর করে দাঁড়িয়ে পা দিয়ে তীর ধনুক চালাচ্ছে এবং তাতেও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হচ্ছে সে। কতটা পারফেকশন থাকলে এমন কাজ করা যায়, তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই বিশাল অবাক হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিও দেখলেই বোঝা যায় মেয়েটির শরীর অত্যন্ত নমনীয় এবং নিয়মিত সে যোগব্যায়াম করে থাকে। না হলে কারোর পক্ষে হাতের ভরে দাঁড়িয়ে পায়ের নমনীয়তা প্রদর্শন করে তীর ধনুক চালানো সম্ভব নয়। এই অপরূপ দৃশ্য দেখে নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে। ভিডিওটি @swabhimani1 নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। সেখানে নেটিজেনরা একদিকে যেমন লাইক করছেন ঠিক অন্যদিকে অনেকেই আবার ওই মেয়েটিকে মহাভারতের অর্জুন এবং কর্ণের সাথে তুলনা করে প্রশংসা করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026