বাংলা সিরিয়াল

Oindrila Saha: ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ফিরলেন সকলের প্রিয় ‘নীপা’

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু ছাড়া ও অন্যান চরিত্র বেশ জনপ্রিয়। যেমন নিপা চরিত্রটা বেশ জনপ্রিয়। মিঠাইয়ের আদুরে ননদ হল নীপা। সম্প্রতি নীপা আর রুডির জুটিকে দর্শক ও বেশ ভালোবাসা দিচ্ছে। বর্তমানে নীপা ওরফে ঐন্দ্রিলা সাহা একদিকে নিজের পড়াশোনা তো অন্যদিকে নিজের অভিনয় নিয়ে বেশ ভালোই ব্যস্ত।

তবে অভিনেত্রী অভিনয়ের আগে নাচ আর সঞ্চালনা এই দুই দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তবে ইচ্ছে থাকলে অনেক ক্ষেত্রে অনেকে পুরনো সময়তে ফিরে যেতে পারেনা৷ তবে এবার সেই সুযোগটাই পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা অর্থাৎ মিঠাই ধারাবাহিকের সকলের খুব প্রিয় নীপা। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই আজকের নীপার পথচলা শুরু হয়। তবে কেটে গেছে অনেকগুলো বছর এখন ঐন্দ্রিলা একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও ছোট্ট ঐন্ড্রিলার নাচ এখনো কেউ ভুলতে পারেনি। রচনা থেকে শ্রাবন্তী সকলেই ঐন্দ্রিলার নাচের সুখ্যাতি করেছিলেন।

ছোটপর্দার সহ বড়পর্দাতে দুই জায়গাতে ঐন্দ্রিলা অভিনয় করলেও নাচ এখনো তাঁর ফাস্ট চয়েস।ঠিক যেখান থেকে নিজের কেরিয়ার শুরু করেন ঐন্দ্রিলা আবার এত বছর পর সেখানেই ফিরে গেলেন তিনি। ডান্স বাংলা ডান্সের এক বিশেষ এপিসোডে দর্শকেরা আবার দেখতে পাবেন ঐন্দ্রিলার নাচ। তবে এবারে দেখবে বড় ঐন্দ্রিলার নাচ। ‘কাজরা রে কাজরা রে’ গানে নেচে সকলের মঞ্চ কাঁপালেন অভিনেত্রী। জিৎ,শুভশ্রী আর শ্রাবন্তীর মন জয় করলেন ঐন্দ্রিলা।

শুধু তাই নয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নীপার নাচ দেখে মুগ্ধ হয়ে ঐন্দ্রিলাকে ছোট ঐশ্বর্যর তকমা আর ভালোবাসাও দিলেন। উল্লেখ্য কয়েকদিন আগে ড্যান্স বাংলা ড্যান্সে মিঠাই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র সোম অর্থাৎ ধ্রুব সরকারকেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে অনেক বছর পর নাচ করতে দেখেছেন দর্শকেরা। ধ্রুবর পর এবার মঞ্চ কাঁপাতে আসছেন মোদক পরিবারের নীপা। তবে এই নাচের প্রমো রীতিমতো ভাইরাল। ইতিমধ্যেই প্রিয় ড্যান্সারের নাচ দেখার অপেক্ষায় দিন গুনছেন ঐন্দ্রিলা অনুরাগীরা।

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026