বাংলা সিরিয়াল

Soumitrisha: ‘গাঁটছড়া’র কুণালের প্রেমে পড়েছে মিঠাইরানী, দেখে একেবারেই খুশি নন ভক্তরা

স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘গাঁটছাড়া’। অন্যদিকে জি বাংলার সেরা ধারাবাহিক ‘মিঠাই’। সম্প্রতি ‘গাঁটছড়া’র কুণালের সাথে মাঝরাস্তায় প্রেম করতে দেখা গিয়েছে সকলের প্রিয় মিঠাইরানীকে, যা দেখে একেবারেই পছন্দ হয়নি মিঠাই অনুরাগীদের। সম্প্রতি রিয়াজ অর্থাৎ পর্দার কুণাল ও পর্দার মিঠাইরানী অর্থাৎ সৌমিতৃষাকে দুটি ইনস্টারিল ভিডিওতে রোমান্টিক হতে দেখা গিয়েছে রাস্তার মাঝেই। এই মুহূর্তে সেই রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে এসেছে এই দুই তারকা।

উল্লেখ্য, সায়ক চক্রবর্তী ও রিয়াজ লস্কর মিঠাইরানী অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর খুব ভালো বন্ধু। সায়ক ও রিয়াজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সম্প্রতি তার বর্ষপূর্তি ছিল। তাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিওতেই দেখা মেলে পর্দার মিঠাইরানীর। সেই জন্যই তারা একসাথে সেই বর্ষপূর্তি উদযাপন করেছেন। আর এদিনেই অভিনেত্রীকে রিয়াজের সাথে ভিডিও বানাতে দেখা গিয়েছে।

বেশ অনেকদিন ধরেই মিডিয়াতে চর্চায় রয়েছেন মিঠাইরানী। শোনা যাচ্ছে, নিজের সহ-অভিনেতা আদৃত রায়ের প্রতি দুর্বল হয়ে পড়েছেন তিনি। তবে একথা স্বীকার করেননি অভিনেত্রী। তবে প্রায়ই ‘গাঁটছড়া’র কুণালের সাথে ভিডিও বানাতে দেখা যায় তাকে। সম্প্রতি তার মনের দুটি ভিডিওর সূত্র ধরে চর্চার ধারা।

ভাইরাল হওয়া ভিডিওতে রিয়াজের দুই বাহুডোরে দেখা গিয়েছে পর্দার মিঠাইরানীকে। একটি ভিডিওতে ‘তু মিলে’ গানটির তালে দেখা গিয়েছে রিয়াজ ও সৌমিতৃষাকে। এই ভিডিওতে হাত ধরে পর্দার মিঠাইরানীকে রীতিমতো নিজের কাছে টেনে নিয়েছেন রিয়াজ। অন্য আরেকটি ভিডিওতে কেক খেতে দেখা গিয়েছে মিঠাইকে। আর রিয়াজ তার ঠোঁটে লাগা ক্রিম মুছিয়ে মুছে দিয়েছেন নিজের হাতে। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ম্যানে তুঝে দেখা’। এই দুটি ইনস্টারিল ভিডিও শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তবে তা একেবারেই পছন্দ হয়নি মিঠাই অনুরাগীদের। কারণ তারা মিঠাইরানীকে সিডি বয় ছাড়া আর কারো সাথেই দেখতে পছন্দ করেন না। এর আগেও নিজের সহ-অভিনেতা ধ্রুব সরকারের সাথে ইনস্টারিল ভিডিও বানানোর জন্য কথা শুনতে হয়েছে সৌমিতৃষাকে। তবে এই সমস্ত বিষয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। এক্ষেত্রেও অন্যথা হয়নি তার।

Devparna Acharya

Recent Posts

The Shocking True Story of Jane Andrews, the Royal Dresser Convicted of Murder

BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…

March 18, 2026

Leah McSweeney’s Lawsuit Against Andy Cohen and Bravo Moves Forward

Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…

March 18, 2026

Pearl Jam Shocks Fans: What’s Next After Matt Cameron’s Exit?

Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…

March 18, 2026

Guillermo del Toro Directs Skeleton Crew in Patrón Tequila Ad

Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…

March 18, 2026

Netflix’s Assassin’s Creed Series Adds Claes Bang and Nabhaan Rizwan

Netflix’s highly anticipated live-action adaptation of Assassin’s Creed has expanded its cast with two major…

March 18, 2026

Fans Shocked: Two Black Panther Stars Secretly Voice Characters in Invincible

Amazon Prime Video’s Invincible continues to surprise fans with its star-studded voice cast. Season 4…

March 18, 2026