খেলা

নিজে থেকেছেন অবিক্রিত, কষ্ট চেপে RCB-র নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানালেন সুরেশ রায়না

মেগা আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েকটি প্রহার। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণে মোট ১০ দলে আয়োজিত হতে চলেছে আইপিএলের মেগা আসর। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণ ঘটেছে আইপিএলে। যেখানে গুজরাটের নেতৃত্ব দেবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল।

এদিকে আইপিএলের আসরে হতাশাজনকভাবে অবিক্রিত থেকেছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। এদিকে প্রথমবারের মতো একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। যেখানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরের নতুন নেতা হয়েছেন সুরেশ রায়নার চির পরিচিত বন্ধু ফাফ ডু প্লেসিস। নিজে অবিক্রিত থাকার সত্বেও নিজের বন্ধুর পদোন্নতিতে শুভেচ্ছা জানাতে কোনো রকম ভুল করেননি সুরেশ রায়না। ফাফের এই পোস্টেই রায়না আরসিবি-র নেতৃত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভকামনা অধিনায়ক.. ভালো হোক বন্ধু!’ পাল্টা উত্তরে ফাফ লিখেছেন, ‘ভাই অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাকে।’

চেন্নাই সুপার কিংসে গত বার বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন ফাফ। তাই কোহলি পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনায় উঠে এসেছিল তার নাম। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এছাড়া কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে উঠে এসেছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নামও। শেষ পর্যন্ত ডু’প্লেসিকেই নেতার মুকুট পড়ায় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি দলটি। ৭ কোটিতে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর শনিবার সরকারি ভাবে অধিনায়ক হিসেবে ডু’প্লেসির নাম ঘোষণা করে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026