নিউজ

কঙ্গনাকে সমর্থন, প্রাক্তন নৌসেনা অফিসারকে আক্রমণ শিবসেনার

মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে কার্টুন ছড়ানোর অভিযোগ উঠেছে মুম্বাইয়ের এক অবসরপ্রাপ্ত নৌসেনার বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত ওই নৌসেনা আধিকারিক মদন শর্মা মুম্বইয়ের কান্দিভেলির বাসিন্দা। এই দিন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ছবি শেয়ার করার কারণে তার ওপর চড়াও হয় শিব সৈনিকরা।

আট থেকে দশজন শিবসৈনিকদের বিরুদ্ধে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে শুক্রবার উদ্ধব ঠাকরেকে ব্যঙ্গ করে একটি ‘কার্টুন’ আবাসনের বাসিন্দাদের হোয়াটস অ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন প্রাক্তন নৌসেনা আধিকারিক মদন শর্মা, আর এই ঘটনার পর তার ওপর চড়াও হয় শিবসেনা কর্মীরা। এমনকি বাড়ি থেকে ডেকে তাঁকে চরম হেনস্থা করে শিবসেনা কর্মীরা। এরপর তার গায়েও হাত তোলা হয় এবং প্রবল মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর ওই আধিকারিক স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। এমনকি প্রাক্তন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে তদন্তেও নেমেছে মুম্বই পুলিশ। এই ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে, বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম থেকেই কঙ্গনা রানাউত আর শিবসেনার বাগবিতন্ডায় উত্তপ্ত গোটা মহারাষ্ট্র।

মুম্বাইয়ের সিনেমা মাফিয়া থেকে মাদক চক্র কোনোকিছু নিয়েই বলতে ছাড়েনি বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। এরপরেই শিবসেনার সঙ্গে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। রাতারাতি তার অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিএমসি, মুম্বাই সরকারের যুক্তি এই সম্পত্তি ছিলো বেআইনি।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026