জীবনযাপন

অতিরিক্ত শরীরচর্চা কিন্তু ডেকে আনতে পারে মারাত্মক বিপদ! সাবধান হন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : দ্রুত শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে, শরীরের গঠন সুন্দর ও মজবুত করতে অনেকেই জিমে গিয়ে নানারকম পদ্ধতি অনুসরণ করে নিয়মিত শরীরচর্চা করে থাকেন। সুগঠিত পেশীর জন্য ওজন তোলেন কেউ, কেউ আবার ‘ফ্রি হ্যান্ড’ পদ্ধতিতে ঘাম ঝরিয়ে মেদ ঝরানোর চেষ্টা করেন। কিন্তু জানেন কি এই অতিরিক্ত শরীরচর্চার অভ্যাসও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। শরীরে তৈরি করতে পারে নানারকম সমস্যা। কি কি সমস্যা হয় অতিরিক্ত শরীরচর্চায়, জেনে নিন –

১) অতিরিক্ত শরীরচর্চার ফলে শরীরের পেশী গুলো দুর্বল হয়ে পড়তে পারে, ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। শরীরের শক্তি ক্ষয় হয়ে গিয়ে, শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে।

২) অতিরিক্ত ব্যায়াম করলে হৃদযন্ত্রের পেশী ক্লান্ত হয়ে ক্ষতি হতে পারে হৃদযন্ত্রের। ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে সংক্রমনের আশঙ্কা বেড়ে যায়।

৩) বেশি শরীরচর্চার ফলে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। এর ফলে মস্তিষ্ক উদ্দীপ্ত হয়ে ওঠে। ফলে সহজে ঘুম আসতে চায় না, এবং ক্লান্তিও কাটে না সারাদিন।

8) অনেকে দ্রুত মেদ ঝরানোর জন্য অতিরিক্ত শরীরচর্চা তো করেনই, সাথে সাথে খাওয়া দাওয়াও কমিয়ে দেন। এরকম করলে অপুষ্টি, অবসাদের মতো সমস্যা শরীরে, মনে বাসা বাঁধতে পারে।

৫) জিমে অনেকেই অতিরিক্ত ওজন তোলেন, পেশী শক্তি বাড়ানোর জন্যে। কিন্তু এর ফলে অনেক সময় গোড়ালি, হাঁটু, কব্জি বা কনুইয়ের জয়েন্টগুলির হাড় ক্ষয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শরীরচর্চা করুন, কিন্তু সেটা নিয়ম মেনে, অতিরিক্ত শরীরচর্চা কিন্তু শরীর গড়ার বদলে অসুস্থ করে দিতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026