খেলা

IND vs RSA: ভারতীয় একাদশে বিরাট পরিবর্তন, অভিজ্ঞ ক্রিকেটারদের ছেড়ে এই ২ তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে পারেন ঋষভ পন্থ

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ইতিপূর্বে সিরিজের প্রথম ম্যাচে ২১২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের বিরাট ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে অল্পের জন্য ইতিহাস লেখা হলো না ভারতের। তবে দেশের মাটিতে সিরিজ জয় করতে বদ্ধপরিকর ঋষভ পন্থের টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিং করতে নেমে সর্বসাকুল্যে নির্ধারিত ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।

২১২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথমেই অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারিয়ে ফেলে। এমনকি পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের নিয়ন্ত্রনহীন বোলিং এবং দায়িত্বজ্ঞানহীন মিস ফিল্ডিং ভারতকে ডুবিয়ে দেয়। রাসি ভ্যান ডের ডুসেনের সহজ ক্যাচ ছেড়ে দেন শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ৭৫ রানের ঝাঁ-চকচকে ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফেরেন। তাছাড়া আইপিএল এর ধারাবাহিকতা বজায় রেখে ডেভিড মিলার ৩১ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

২১২ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করেও বোলারদের দায়িত্বজ্ঞানহীন বোলিং শেষমেষ ডুবিয়ে দেয় ভারতকে। আক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার এমনকি হার্সেল প্যাটেল নিজেদের ব্যক্তিগত ওভার শেষ করতে ৪০ ঊর্ধ্ব রান খরচ করেন। অন্যদিকে চতুর চাহাল ২ ওভারে ২৬ এবং হার্দিক পান্ডিয়া মাত্র এক ওভার বোলিং করে ১৮ রান খরচ করেন। বেপরোয়া বোলিংয়ের কারণে বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করেও ভারত ৭ উইকেটে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষত, সিরিজের প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্স করে এই তালিকায় নাম লিখিয়েছেন অক্ষর প্যাটেল এবং হার্সেল প্যাটেল। মনে করা হচ্ছে, আজ গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষর প্যাটেলের স্থানে সুযোগ পেতে পারেন রবি বিষ্নুই এবং হার্সেল প্যাটেল পরিবর্তিত হতে পারেন আরশদীপ সিং কিংবা উমরান মালিকের দ্বারা।

একনজরে দেখে নিন কেমন হতে পারে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় একাদশ:
ঈশান কিশান, ঋতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল/রবি বিষ্ণোই, হার্সেল প্যাটেল/আরশদীপ সিং বা উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, আভেশ খান এবং যুজবেন্দ্র চাহাল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026