সাক্ষাৎকার

[ Exclusive Interview ] নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে সুদৃঢ় হবে : সায়ন্তন বসু

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের মহাকাব্য রামায়ণ কে নিয়ে হাস্যকর আজগুবি মন্তব্য করাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বলাবাহুল্য চীনের মদতে ভারতের বন্ধু হিসেবে পরিচিত নেপালে ডিগবাজি দেওয়ার পর থেকে সম্পর্কে কিছুটা অবনতি ঘটে ! ভারতীয় এলাকা নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বিতর্কের শিরোনামে উঠে আসে তবে এইবার বিষয়টি একটু ভিন্ন। চীন ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে ও কেপি শর্মা অলি কার্যত নিজের দেশে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। এইবার নেপালের প্রধানমন্ত্রী আরও একবার শিরোনামে উঠে আসলেন ভারতের মহাকাব্য নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মতামত নেওয়ার জন্য আমাদের ভারত বার্তা প্রতিনিধি প্রীতম দাস যোগাযোগ করেছিল মাননীয় বিজেপি নেতা সায়ন্তন বসু সঙ্গে। তিনি এই বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভারত বার্তা প্রতিনিধিকে জানান।

নেপালের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে মন্তব্য করেছিলেন আমাদের রামায়ণের অন্যতম ভগবান শ্রীরামচন্দ্র তিনি নাকি নেপালি ! ও অযোধ্যা নাকি নেপালে ছিল ! নেপালের প্রধানমন্ত্রী কী এবার নিজে রামায়ণ লিখতে শুরু করলেন ? কি বলতে চাইবেন পুরো বিষয়টিকে নিয়ে ?

সায়ন্তন বসু : দেখুন সেতো উনারাই বলতে পারবেন। ভগবান শ্রীরামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা বা তাকে ঈশ্বরের এক রূপ বলে মানি , তাকে একজন আদর্শ পুরুষ বলে মানি। ভারতবর্ষের শ্রেষ্ঠতম ব্যাক্তিদের মধ্যে একজন। নেপালের জনগণ শ্রী রামচন্দ্রকে আরাধ্য দেবতা মানেন। ইতিহাসের পরিবর্তন করা যায় না , বিশ্বাসের পরিবর্তন করা যায় না। অযোধ্যা ভারতের মধ্যেই আছে।

নেপালের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে , রামায়ণের কোন ভিত্তি নেই ! নিজদেশে কোণঠাসা হয়ে কেপি ওলি কোন ভাবে নিজেকে লাইমলাইটে ধরে রাখতেই এই ধরনের আনটপকা মন্তব্য করছেন ?

সায়ন্তন বসু : দেখুন এগুলো কোন গুরুত্ব দেবার মতো বিষয় নয়। উনার যদি কিছু মনে হয় সেটা বলেছেন। ভারতবর্ষের কোটি কোটি মানুষ রামচন্দ্র কে মানেন , বিশ্বাস করেন। এটা বিশ্বাস এর প্রশ্ন , এটা ইতিহাসের প্রশ্ন।

নেপাল যে বিশ্বাসঘাতকতা ভারতের সাথে করলো এরপর ভবিষ্যতে কোনদিন নেপাল বন্ধুত্বের হাত বাড়ালে ভারতের গ্রহণ করা উচিত হবে বলে কি মনে করেন ?

সায়ন্তন বসু : দেখুন নেপালের সমস্যা নয় এটা চীনের সমস্যা। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল পশুপতিনাথ মন্দির মাননীয়া ইন্দিরা গান্ধীকে নেপাল সরকার ঢুকতে দেয়নি। সে কারণে ভারতের সমস্ত সরবরাহ রপ্তানি নেপালে বন্ধ করে দেয়া হয়েছিল। এইসব কাণ্ডকারখানা চলেছে ।

ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেশী দেশকে চীন প্ররোচিত করে। কমিউনিস্ট চীনের বার্তাটাই ভারতের বিরুদ্ধে থাকে। নেপাল ভুটান কখনো কখনো তাদের কাছে পড়ে যায় , তাদের খেলোয়াড় হিসেবে ব্যবহৃত হয়। এটা দুর্ভাগ্যজনক , আমরা নেপালের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতি। আমরা নেপাল কে সবকিছু দিয়েছি , অনেক কিছু পেয়েছি তাই নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে সুদৃঢ় হবে এই বিশ্বাস আমার আছে।

[ সাক্ষাৎকার গ্রহণ : প্রীতম দাস ]

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026