ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল এই সমস্ত সরকারি কর্মচারীদের, এবারে এত টাকা বাড়বে বেতন

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মহার্ঘ ভাতা নিয়ে চলছে আন্দোলন। শুধুমাত্র ডিএ বৃদ্ধি নিয়ে নয় আন্দোলনকারীদের আরো দাবি এবারে অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। এসব আন্দোলন এবং দাবির মাঝেই রাজ্য নবরোন্নয়ন এবং পুর উন্নয়ন দস্তরের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী রাজ্যে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের অধীনস্থ শিশু শিক্ষা প্রকল্প এবং মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রের কর্মীদের বার্ষিক সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানুয়ারি মাস থেকে এই নতুন নির্দেশিকা চালু হবে। গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া।

এর আগে মহার্ঘভাতা নিয়ে আন্দোলনকারীদের অভিযোগ ছিল কেন্দ্রীয় প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। অনেক অস্থায়ী কর্মী মহার্ঘ ভাতার সুবিধা পেয়ে থাকেন। তবে ২০২৩ এর নোটিফিকেশন অনুযায়ী বহু অস্থায়ী কর্মীর মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত বাড়েনি। এই আবহেই এবারে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্রের শিক্ষা সহায়কদের সাম্মানিক বার্ষিক তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই কেন্দ্রগুলির দেখাশোনার দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজারদের সাম্মানিক তিন শতাংশ করে বৃদ্ধি করা হয়েছে।

বাংলার পুর এলাকাগুলিতে পাঁচ বছর থেকে নয় বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার অধীনে আনতে এই প্রকল্প চালিয়ে থাকে রাজ্য সরকার। এদিকে মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রে নয় বছরের বড় স্কুলে না যাওয়া পড়ুয়ারা থাকতে পারবেন। এই প্রকল্পের অধীনে থাকা কেন্দ্রে কমপক্ষে কুড়ি জন পড়ুয়া থাকতে হবে এবং যে সমস্ত পড়ুয়া স্কুলে যায় না তাদেরকে নিয়ে চালাতে হবে এই প্রকল্প।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026