নিউজ

Covid-19: ভ্যাকসিন নীতি সুস্পষ্ট করুন, টিকাকরণ নিয়ে কেন্দ্রকে খোঁচা সুপ্রিম কোর্টের

করোনা ভাইরাসের টিকাকরন নিয়ে আপনাদের নীতি পরিষ্কার করুন, এবার এই ভাষাতেই সুপ্রিম কোর্ট সরাসরি ভৎসর্ণা করল কেন্দ্রীয় সরকারকে। সোমবার করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানালেন, গ্রামাঞ্চল এই নতুন নীতির ফলে অবহেলিত হয়ে পড়েছে। গ্রামাঞ্চলের মানুষরা ঠিকভাবে ভ্যাকসিন পাচ্ছেন না। এছাড়াও কেন্দ্র এবং রাজ্যের যৌথ ভাবে কাজ করা প্রয়োজন বলে তারা জানাচ্ছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারত সরকারের করোনা রেজিস্ট্রেশন এর জন্য ব্যবহার করা অ্যাপ্লিকেশন নিয়ে তাদের সমস্যার কথা জানালেন। তাদের কথায়, কো-উইন একটি ভালো অ্যাপ্লিকেশন, কিন্তু ১৮ থেকে ৪৪ বছর বয়সী মানুষের ভ্যাকসিনেশন করার জন্য রেজিস্ট্রেশন শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে সুপ্রিম কোর্টের বক্তব্য, যারা কৃষক রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যাদের হাতে ন্যূনতম স্মার্ট ফোন টুকুও নেই তারা কিভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকাকরণের রেজিস্ট্রেশন করবেন?

কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের উপদেশ, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে কাজ করবেন না, আপনার টিকা নীতি সুস্পষ্ট এবং সরল করাটা অত্যন্ত প্রয়োজন। তবে ওই অ্যাপ্লিকেশনে টিকা প্রাপকদের নাম নথিভুক্ত থাকা প্রয়োজন, এই বিষয়টি মেনে নিয়েছে দেশের শীর্ষ আদালত। এছাড়াও শীর্ষ আদালত পরামর্শ দিলেন, দেশজুড়ে টিকার একটা দাম হওয়া উচিত। কেন্দ্র দাবি করেছে, আগামী ২০২১ এর শেষের মধ্যে দেশের সকলে ভ্যাকসিন গ্রহণ করে ফেলবেন। সেই নিয়ে সমালোচনায় সরব শীর্ষ আদালত।

শুধু তাই নয়, স্পুটনিক’ ভি ভ্যাকসিন নিয়েও কেন্দ্রকে খোচা দিতে ছাড়েনি সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের ইতিমধ্যেই স্পুটনিক’ ভি ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় এই ভ্যাকসিন যায়নি। দিল্লি এবং পাঞ্জাব এর তরফ থেকে ফাইজার এবং মর্ডানার ভ্যাকসিন নিয়ে আসার কথা বলা হচ্ছিল কিন্তু কোনো ডিল হয়নি। তার পাশাপাশি করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ নিয়েও কেন্দ্রকে খোঁচা দিল শীর্ষ আদালত। কেন্দ্র সরকার কে বার্তা, যত তাড়াতাড়ি সম্ভব যেন ভ্যাক্সিনেশন করা হোক সারা ভারতের মানুষের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026