আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ যা না থাকলে জগত আমাদের কাছে অন্ধকার। তাই চোখ ভালো রাখা খুবই প্রয়োজন। আমরা জানি যে গাজর দৃষ্টিশক্তি ভালো রাখতে সক্ষম। তবে গাজর ছাড়াও এমন কিছু খাদ্য উপাদান আছে যা আমাদের দৃষ্টিশক্তি প্রখর রাখতে উপকারী। যেমন গাঢ় সবুজ শাক-সবজি যেমন পালং শাক, ব্রকলি, বাঁধাকপি, লেটুস ইত্যাদি। এগুলির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, লুটেইন ও জিয়েক্সাথিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে উপকারী। শাকসবজি ছাড়াও কিছু বিশেষ খাদ্য উপাদান আছে যা চোখ ভালো রাখে। জেনে নিন কি কি সেই উপাদান।
১: কমলালেবুতে থাকা ভিটামিন সি’ ছানি প্রতিরোধে কাজ করে।
২: ভুট্টা চোখ ভালো রাখতে উপকারী। এর মধ্যে রয়েছে লুটেইন ও জিয়েক্সাথিন যা দৃষ্টিশক্তি ভালো রাখে।
৩: ডিমের মধ্যেও রয়েছে লুটেইন ও জিয়েক্সাথিন। এছাড়া রয়েছে জিংক যা দৃষ্টিশক্তি ভালো রাখতে উপকারী।
৪: কাঠবাদামে থাকা ভিটামিন ‘ই’ দৃষ্টিশক্তি ভালো রাখে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন খান একমুঠো কাঠবাদাম।
৫: ম্যাকারেল, টুনা, স্যামন এগুলোর মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চোখকে সুরক্ষা প্রদান করে।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় গরম ও অস্বস্তি…
মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের জন্য ফের একটি গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে…