জীবনযাপন

Skin Care Tips: দুধে এক চামচ হলুদ মিশিয়ে লাগান, ত্বক হয়ে উঠবে কারিনা কাপুরের মতো ফর্সা

বর্তমানের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন নিয়ম করে নিজের এবং ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। তবে সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে নিতেই হয়। আর তা নাহলে ত্বক নিজের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। দেখা দেয় নানা সমস্যা। তবে বর্তমানে নিজের ও ত্বকের যত্ন নিতে সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন নানা রাসায়নিক দ্রব্য যুক্ত ক্রিম ও ফেসপ্যাক। সেগুলি যে বিভিন্নভাবে ত্বকের স্বাভাবিকতাকে নিজেদের অজান্তেই নষ্ট করে দেয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে ঘরোয়াভাবেও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। ত্বকের যত্ন নিতে সেই পুরনো আমল থেকেই ব্যবহার করা হয়ে থাকে হলুদ। আর দুধ হলুদের সংমিশ্রণ ত্বককে করে তোলে আরো উজ্জ্বল।

ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই ত্বকের যত্ন নেওয়া উচিৎ। প্রতিটি মানুষের ত্বকের ধরন আলাদা হয়। তবে যেকোনো ধরনের ত্বকের পক্ষে হলুদ কার্যকরী। কারণ হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবিয়ালের মতো উপাদান বর্তমান থাকে। অতএব, প্রাচীনকাল থেকেই ত্বকের যত্ন নিতে হলুদ আবশ্যিকভাবে ব্যবহার করা হয়ে থাকে।

হলুদ ও দুধ একসাথে মিশিয়ে সেই প্রলেপ যদি রাতে শুতে যাওয়ার আগে ফেসপ্যাক হিসাবে লাগানো হয়, তাহলে ত্বক ফিরে পায় তার নিজের স্বাভাবিক রঙ। পাশাপাশি পাওয়া যাবে উজ্জ্বল ও সমস্যাহীন ত্বকও। জানুন বিস্তারিত।

• দুধ ও হলুদদের মিশ্রণে কিভাবে বানাবেন ফেসপ্যাক?

প্রথমে একটি ছোট বাটির অর্ধেক দুধ নিয়ে নিতে হবে। এরপর তাতে মেশাতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে হলুদটি। দুধে পুরোপুরি হলুদ মিশেছে কিনা! ত্বকে প্রলেপটি লাগানোর আগে সেটি ভালো করে দেখে নিতে হবে।

• ফেসপ্যাক লাগানোর পদ্ধতি:

১) মিশ্রণটি বানানো হয়ে গেলে সেটি হাত কিংবা সুতির কাপড় দিয়ে যত্ন সহকারে সারা মুখে লাগিয়ে নিতে হবে।

২) মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। যতক্ষণ না শোকাচ্ছে, ততক্ষণ মুখ ধোয়া যাবেনা।

৩) এরপর প্রলেপটি শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে করে নিতে হবে।

৪) সপ্তাহে দুই থেকে তিনবার এই প্রলেপ যদি ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, ফিরবে ত্বকের রঙ। পাশাপাশি উজ্জ্বলতাও।

৫) এই পুরো ব্যাপারটাই যদি রাতে শুতে যাওয়ার আগে ত্বকে প্রয়োগ করা হয় তাহলে তা বেশি উপকারী। কারণ ঘুমানোর সময় ত্বকও বিশ্রামে থাকে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026