কথায় বলে, ভালোবাসা কোনরকম সীমারেখা মানে না। তাই এবার প্রেমিকের টানে সুইডেন থেকে ভারতে পাড়ি দিলেন একজন বিদেশীনি। দুজনের আলাপ হয়েছিল ফেসবুকে। সুইডেনের বাসিন্দা ক্রিস্টিন লেবার্টের সঙ্গে ভারতের উত্তর প্রদেশের পবন কুমারের এই সম্পর্কে রসায়ন নিয়ে শুরু হয়েছে চর্চা। ফেসবুকে আলাপের পর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করলে একে অপরকেই করবেন। সেই মতো উত্তরপ্রদেশের এটাহ শহরে দুজনের চার হাত এক হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের বহু সদস্য। ভারতীয় রীতি রেওয়াজ মেনেই সম্পন্ন হল বিয়ে। আর এই অনুষ্ঠানে একেবারে ভারতীয় বধুর সাজে সাজলেন ক্রিস্টিন।
জানা গিয়েছে ২০১২ সালে তাদের দুজনের মধ্যে আলাপ হয় ফেসবুক থেকে। তারপরে ফোনে কথা এবং ফেসবুক চ্যাটের মাধ্যমে দুজনের বন্ধুত্ব এগোতে শুরু করে। ভিডিও কল মারফত একে অপরের সাথে পরিচিত হন দুজনে। বছরের পর বছর ধরে এই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।
ভারতে এসে প্রেমিকের সাথেই প্রথম তাজমহল দেখেন ওই তরুণী। বিশ্বের প্রেমের স্মারক তাজমহলের সামনে দাঁড়িয়ে দুজনে বিয়ের অঙ্গীকার করেন। এই বিবাহ নিয়ে ওই তরুণী জানিয়েছেন, “আমি এর আগেও ভারতে এসেছি। আমি এই দেশকে খুব ভালোবাসি। আমি এই বিয়ে নিয়ে খুবই খুশি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…