ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রত্যেক যুবক-যুবতী নাকি পেয়ে যাবেন ৪০০০ টাকা, কোন প্রকল্প চালু করল মোদি সরকার?

এবার থেকে ভারতের প্রত্যেক যুবক যুবতী নাকি ৪ হাজার টাকা করে পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাকি এরকমই একটা প্রকল্প চালু করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার সরাসরি জানিয়ে দিয়েছিল এই মেসেজ কিন্তু পুরোপুরি ভুয়া। প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভুয়া খবরের ছবি নিয়ে একটা আর্টিকেল পোস্ট করেছে তাদের টুইটার হ্যান্ডেলে। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, এই সমস্ত খবর পুরোপুরি ভাবে জাল, এবং এর কোন ভিত্তি নেই।

এই ছবি পোস্ট করে পিআইবি জানিয়েছে, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম কোন প্রকল্প চালানো হচ্ছে না যেখানে যুবক যুবতীদের ৪০০০ টাকা করে দেওয়া হবে। যদি এরকম খবর কোন ওয়েবসাইটে পেয়ে থাকেন তাহলে সেই খবরে কান দেবেন না। এইসব গুজবে সময় নষ্ট করবেন না নিজের। যদি এরকম কোন মেসেজ পেয়ে থাকেন তাহলে সেই মেসেজ ডিলিট করে দেবেন। অথবা যদি মেসেজে কোন লিংক থাকে তাহলে সেই লিঙ্ক ডিলিট করে দেবেন। কোনভাবেই এই লিঙ্কে ক্লিক করবেন না।”

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে এরকম মেসেজ সবার ফোনেই আসতে শুরু করেছিল। এসব মেসেজ এ লেখা থাকতো, প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্পের জন্য ফ্রি রেজিস্ট্রেশন চলছে এবং এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে। বিনামূল্যে রেজিস্ট্রেশনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন এবং আপনার ফর্ম পূরণ করুন। দশম শ্রেণী পাস হলেই আপনি করতে পারবেন আবেদন এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো এর আগেও এই ধরনের মেসেজকে ভুয়া মেসেজ বলে চিহ্নিত করেছিল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026