নিউজ

Fact Check: ভারতীয় বিবাহিত মহিলার প্যান কার্ড থাকলেই সরকার দেবে ১ লাখ টাকা, ভাইরাল বার্তার আসল সত্যতা জানুন

আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকে। এই সোশ্যাল মিডিয়াতে বিনোদনের পাশাপাশি অনেক খবরও সামনে আসে। আপনি যদি এই শেষ কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন কোনও বার্তা পেয়েছেন যে আপনি যদি বিবাহিত মহিলা হন এবং আপনার প্যান কার্ড থাকে, তাহলে আপনি সরকারের থেকে ১ লাখ টাকা পাবেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর সামনে এলেও সমস্ত যে সত্য হবে এমন কোনো মানে নেই। আসলে অনেকেই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এমন মনগড়া কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। অন্যান্য সাধারণ মানুষ যাচাই না করেই সেই খবর শেয়ার করাতে, তা ভাইরাল হয়ে যায়।

আসলে একটি ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছিল যে ভারতীয় বিবাহিত মহিলাদের কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে মোদি সরকার তাদেরকে ১ লক্ষ টাকা করে দিচ্ছে। এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গেলে খবরের সত্যতা যাচাই করেছে PIB Fact Check। এই ধরনের অর্থ প্রদানের দাবির বিশ্বাসযোগ্যতা খুবই কম হয়। সেই কারণেই Fact Check বা এই দাবির সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা যায়। তার থেকেও বড় কথা হল, এখন যেহেতু বেশিরভাগ প্যান কার্ডই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, তাই এই দাবির সত্যতা যাচাই আরও বেশি করে দেখা যায়।

এই প্রসঙ্গে পিআইবি জানিয়েছে, ইউটিউবে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে যে দাবি করা হয়েছে তা আদতে ভুয়ো। সরকার এমন কোনো ঘোষণা করেনি। তবে আপনাদের জানিয়ে রাখি, একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ৩১ শে মার্চের মধ্যে PAN এবং Aadhaar লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে। প্রায় ১৩ কোটি PAN এখনও Aadhaar-এর সঙ্গে লিঙ্ক করা হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026