খেলা

RCB Vs LSG: বল স্টেডিয়ামের ছাদে! হেরেও এবারের আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা কোহলিদের

গতকাল আইপিএলের মেগা আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গুরুত্বপূর্ণ ম্যাচে এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে কে এল রাহুলের দল। ব্যাঙ্গালোরের দেওয়া ২১৩ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ বলে ১ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে লখনউ সুপার জায়েন্টস। তবে এবারের আইপিএলে হেরেও বিস্ময়কর রেকর্ড গড়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল। তবে রাহুলের সেই সিদ্ধান্ত পুরোপুরি ভাবে ব্যর্থ প্রমাণিত হয়। অধিনায়ক ডুপ্লেসিসের সাথে ওপেনিং করতে নেমে ধ্বংস যজ্ঞ শুরু করেন বিরাট কোহলি। মাত্র ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলে সাজগোরে ফেরেন তিনি। এরপর ডুপ্লেসিসের সাথে জুটি বেঁধে বিস্ফোরক ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

লখনউ সুপার জায়েন্টসের বোলারদের রিমান্ডে নিয়ে মাত্র ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক ডুপ্লেসিস ৪৬ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

২১৩ রানের বিশাল ব্যবধানে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লখনউ সুপার জায়েন্টস। তবে মার্কাস স্টয়নিসের ৩০ বলে ৬৫ রানের ইনিংস এবং নিকোলাস পুরানের ১৯ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংসের উপর নির্ভর করে শেষ বলে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়েন্টস।

তবে এবারের আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা মেরে রেকর্ড করেছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। ম্যাচের ১৫তম ওভারে রবি বিষ্ণোইকে জোড়া ছক্কা মারেন তিনি। তার মধ্যে দ্বিতীয়টি মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। নিজের মারা শর্ট দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ডুপ্লেসিস। অন্যদিকে, অপর প্রান্তে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও হাঁ হয়ে যান। পরে দেখা যায়, ১১৫ মিটারের বিশাল ছক্কা মেরেছেন ডুপ্লেসিস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026