নিউজ

রাষ্ট্রপতির কাছে চার অপরাধীর পরিবার স্বেচ্ছামৃত্যুর আবেদন

২০১২ সালের দিল্লির নির্ভয়া কান্ডের সাজা ফাঁসির সাজা আরেক ধাপ এগোলো। বারবার ফাঁসির তারিখ আসলেই অভিযুক্তরা নানা রকম অছিলায় সেই তারিখ পিছিয়ে যাচ্ছিলো। চতুর্থবার ফাঁসির তারিখ নির্বাচিত হয়েছে ২০ মার্চ। এবার তারা বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। তবে আদালত সেই সব আবেদন খারিজ করে দিয়েছে।

রাষ্ট্রপতির কাছে চার অপরাধীর পরিবার স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছিল। পরিবার বলতে অপরাধীদের বাবা-মা, বাচ্চা, স্ত্রী এরা। তাদের বক্তব্য ছিল যে অপরাধীদের ক্ষমা করে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। তারা এই আবেদন আদালতের পাশাপাশি নির্যাতিতার পরিবারের কাছেও রেখেছিলো। কিন্তু এই আবেদন সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়।  এরপর মুকেশ সিংহ নতুন করে সংশোধনী দায়ের করে, যেটাও সোমবার খারিজ করে দেওয়া হয়।

আরও পড়ুন : অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির

এর আগেও অপরাধীরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল। এমনকি দিল্লির উপরাজ্যপালের কাছেও সাজা পরিবর্তন করার আবেদন করেছিল বিনয় শর্মার আইনজীবী। সেটাও খারিজ করে দিয়েছিলেন। মুকেশের আইনজীবীর দাবি ছিল যে মুকেশকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হোক। আদালত সেই সময় দেয়নি বলে সূত্রের খবর। মুকেশের এই আবেদন যখন খারিজ হয়ে গেছে তখন ২০মার্চ ফাঁসি হওয়ার পথে আর কোনো সমস্যা হবে না বলে আইনজীবী মহল মনে করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026