অফবিট

কবর থেকে তুলে ফ্যামিলি ফটোশুট, জানুন এক অদ্ভুত রীতি

মৃত্যুর পরে মানুষ মরে যায় না, এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই ইন্দোনেশিয়ার এক জাতির মানুষ কবর থেকে প্রিয়জনের মৃত দেহকে তুলে তার চুল বেঁধে দিয়ে, তাঁকে সাজিয়ে গুছিয়ে, জামা কাপড় পরিয়ে দেন। মারা যাওয়ার সপ্তাহ খানেক পরে কবর থেকে মৃত দেহকে তুলে শ্রাদ্ধ অন্ত্যেষ্টির কাজ করা হয়। শুধু একবার এই নয়, প্রতি তিন বছর অন্তর অন্তর এই একই কাজ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই একই সামাজিক রীতিনীতি পালিত হয়ে আসছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের বিচ্ছিন্ন একটি গ্রামে বসবাসকারী তোরাজান উপজাতির মধ্যে। এই প্রাচীন রীতির নাম ‘মানিন’। তারা বিশ্বাস করেন, মৃত্যুর পর তাদের প্রিয়জনের আত্মা তাদের বাড়িতে ফিরে আসেন। কবর থেকে তুলে তাদের ভালো জামা কাপড় পড়ে পায়ে হাঁটিয়ে বাড়িতে আনা হয়। চলতে থাকে পুনরায় শ্রাদ্ধশান্তির কাজ।

শুধু এখানেই শেষ নয়, মৃত ব্যক্তিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে পরিবারের মাঝে রেখে চলতে থাকে ফ্যামিলি ফটো শুট। তারা বিশ্বাস করেন, এমন উৎসব পালন করলে তাদের জীবন আরো মঙ্গলময় হয়ে উঠবে। নিজেরা অতি কষ্টে জীবন বাহিত করলেও তাদের এই শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানটি বেশ জমজমাট। সারা বছরের আয় সঞ্চয় করে তারা এটি পালন করে। শুধু তাই নয়, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য মহিষ ও শুয়োর বলি দেওয়া হয়। মৃত প্রাণীটির শিং নিয়ে রাখা হয় সেই মৃত ব্যক্তির বাড়ির সামনে।

এই উৎসব নিয়ে প্রাচীন একটি গল্প প্রচলিত আছে। তারা মনে করেন, এক পশু শিকারি যার নাম পং রুমাসেক শিকার করতে একদিন পাহাড়ে যান। পাহাড়ে শিকার করতে গিয়ে তিনি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং ফেরার সময় তিনি সেটি নিয়ে আসেন। তারপর নিজের জামাকাপড় সেই মৃতদেহকে পরিয়ে দেন। এই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন তারপর এই নাকি পং ওই মৃত ব্যক্তির আশীর্বাদে বিশাল সম্পদের অধিকারী হন। বিষয়টি সত্যিই মিথ্যা জানা নেই তবে প্রিয়জনের কঙ্কাল কে কবর থেকে পুনরায় তুলে নিয়ে হাঁটিয়ে নিয়ে এসে আবার বাড়িতে এনে তাকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ফটো শুট, এটি নিঃসন্দেহে বেশ ভয়ঙ্কর একটি বিষয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026