ক্রিকেটের মাধ্যমে সংবাদ শিরোনামে আসার পর থেকে রীতিমতো আলোচনার শীর্ষে স্থান দখল করে রেখেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধুমাত্র ভারতেই নয়, সারাবিশ্বে মহেন্দ্র সিং ধোনির অগণিত ভক্ত লক্ষ্য করা যায়। এক কথায় বলা যেতে পারে, তিনি সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ক্রিকেটের ঊর্ধ্বে নিজেকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছিলেন।
তাইতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরেও আজও সমতলে সংবাদমাধ্যমের শীর্ষস্থান দখল করে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট যাত্রাটি ছিল অত্যন্ত চিত্রাকর্ষক। একজন টিকিট কালেক্টর থেকে কর্মজীবন শুরু করে ভারতীয় ক্রিকেট দলের অধিপতি! রূপকথার গল্পের মতো সাজানো ছিল মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার। পৃথিবীর একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি দ্বারা আয়োজিত প্রত্যেকটি শিরোপা ঘরে তুলেছেন তিনি। তাই অন্য ক্রিকেটারদের থেকে মহেন্দ্র সিং ধোনির ফ্যান ফলোইং বিস্তর।
কয়েকদিন আগে ঠিক তেমনই এক সমর্থকের কথা প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা করার জন্য হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছেছিলেন ধোনির নিজের বাড়ি রাঁচিতে। তবে সেখানে গিয়ে ওই ভক্ত লক্ষ্য করেন, বাড়িতে নেই মহেন্দ্র সিং ধোনি। এরপর মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে অপেক্ষা করা শুরু করেন তরুণ ওই ক্রিকেটভক্ত। প্রতীক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। অবশেষে মহেন্দ্র সিং ধোনির দেখা মিললেও তার ব্যবহারে হতবাক হয়েছেন ওই ক্রিকেটভক্ত।
দিন কয়েক পরে যখন মহেন্দ্র সিং ধোনি নিজের বাড়িতে ফেরেন তখন তিনি অপেক্ষারত ওই ভক্তের কথা জানতে পারেন। সাথে সাথে তিনি বেরিয়ে এসে ওই সমর্থকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপরের ঘটনা অবশ্য ভাবতে পারেননি কেউই। মহেন্দ্র সিং ধোনি ওই সমর্থককে নিজের বাড়িতে নিয়ে যান এবং তার জন্য খাবারের ব্যবস্থা করেন। একসাথে দীর্ঘক্ষন আলাপচারিতা হয় দুজনের। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহেন্দ্র সিং ধোনির প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে তার সমর্থকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…