ফারহান ও শিবানীর বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতার প্রাক্তন স্ত্রী অধুনা

১৯’শে ফেব্রুয়ারি খান্ডালায় ফরহান আখতার ও শিবানী দান্ডেকর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বহুদিন ধরে একে অপরকে ডেট করছিলেন তারা। শেষপর্যন্ত একে অপরের লেখা শপথ বাক্য পাঠ করে ও আংটি বদল করেই একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন এই যুগল। ২০১৭’তেই ফরহান আখতার ও তার প্রাক্তন স্ত্রী অধুনার সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে সম্প্রতি ফারহান ও শিবানীর বিয়ে নিয়ে মুখ খুললেন অধুনা, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে নেটপাড়ায়।

সম্প্রতি অভিনেতার প্রাক্তন স্ত্রী অধুনা ফারহান ও শিবানীর বিয়েকে কেন্দ্র করে একটি পোস্ট করেছেন, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটনাগরিকদের। সম্প্রতি অধুনা অর্থাৎ অভিনেতার প্রাক্তন স্ত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন, যদি তার বলার মতো ইতিবাচক কিছু না থাকত, তাহলে তিনি তাকে ব্লক করতেন।” অনেক নেটিজেনদের ধারণা তার এই পোস্ট অভিনেতাকে ইঙ্গিত করে লেখা হয়েছে। কিন্তু তিনি স্পষ্টভাবে কিছু লেখেননি।

ফারহান আখতারের প্রাক্তন স্ত্রী অধুনার এই পোস্ট দেখে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন কয়েকজন বলিউড তারকারাও। অধুনার পোস্টে চোখ রাখলেই বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী মনীষা কৈরালা ও প্রীতি জিন্টার মন্তব্য চোখে পরবে সকলের। দুজনেই অধুনার পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন।

বিবাহবিচ্ছেদের পরেও নিজেদের দুই মেয়েকে একসাথে বড় করে তুলেছেন তারা। বাবা-মায়ের দায়িত্ব পালনে কোনরকম খামতি রাখেননি এই প্রাক্তন দম্পতি। বাবার দ্বিতীয় বিয়েতে চুটিয়ে মজাও করেছেন ফারহান আক্তার ও অধুনার দুই মেয়ে। সেই ছবি নেটমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছিল। এখন গোটা সোশাল মিডিয়া জুড়ে তাদের বিয়ের ছবি ঘুরে বেড়াচ্ছে। তবে হঠাৎ অভিনেতার বিয়ের পরেই অধুনার এই পোস্ট সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো শোরগোল ফেলেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026