নেচে গেয়ে বাবার বিয়েতে মাতালেন ফারহানের দুই মেয়ে

গত শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফরহান আখতার ও তার দীর্ঘদিনের সহবাস সঙ্গিনী শিবানী ডান্ডেকর। তবে শনিবার থেকেই তাদের বিয়ের কিছু মুহূর্তের ছবি ভাইরাল হতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে তাদের অনুরাগীদের পাশাপাশি নেটিজেনরা রীতিমতো অপেক্ষায় ছিলেন কখন তারা নিজেদের প্রোফাইল থেকে তাদের বিয়ের মূল্যবান কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নেবেন। বুধবার ফারহান আখতারের পাশাপাশি শিবানী ডান্ডকরও নিজেদের বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন, এই মুহূর্তে তাদের শেয়ার করা সেই সমস্ত ছবি রীতিমত ভাইরাল নেটমাধ্যমের পাতায়।

তাদের শেয়ার করা ছবিগুলিতে উঠে এসেছে সেদিনের নানা মুহুর্ত। এদিন নিজেদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই একে অপরের সাথে থাকার অঙ্গীকার নিয়েছেন তারা। মহারাষ্ট্রের রীতিনীতি মেনে বিয়ে হওয়ার কথা থাকলেও, এদিন মহারাষ্ট্রীয় কিংবা ইসলামী কোন ধর্ম মেনেই বিবাহ সম্পন্ন হয়নি। বরং নিজেদের লেখা শপথ বাক্য পাঠ করে একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তারা। তার ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। শাবানা আজমি ও জাভেদ আখতারের বাগানবাড়ি ‘সুকুন’এ নিজেদের বিয়ের পর্ব সেরেছেন তারা। সেখানেই উপস্থিত হয়েছিলেন সকলে। সকলের পাশাপাশি উপস্থিত ছিলেন তার দুই মেয়ে শাকিয়া এবং আকিরাও। বাবার সাথে ছবিও তুলেছে তারা। সেই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে।

ছবি সবথেকে বেশি নজর কেড়েছে শপথ বাক্য শেষে ফারহান আক্তার ও শিবানী ডান্ডেকরের ঠোঁট ঠাসা চুম্বনের ছবি। শশুর জাভেদ আখতারের সাথে নাচতে দেখা গিয়েছে শিবানীকে। অন্যদিকে শিবানীর বাবা অর্থাৎ ফারহানের শশুরের সাথে নাচতে দেখা গিয়েছে শাবানা আজমিকে।

বিয়ের অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন হৃত্বিক রোশানও। এদিন তার সাথে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির হিট গান ‘সেনোরিটা’র সাথে নাচতে দেখা গিয়েছে দীর্ঘদিনের দুই বন্ধুকে। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর মহাদেভান। ফরহান ও শিবানীর বিয়ের দিন গানও গেয়েছেন তিনি। সেই ছবিগুলিও নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

এদিন ফরহান আখতারকে কালো ট্যাক্সিডোতে দেখা গিয়েছে। শিবানীকে খ্রিস্টানদের মতো গাউনে দেখা গিয়েছে তবে তা সাদা ও লাল মেলবন্ধনে। তার মাথায় ছিল লাল রঙের বড় ওড়না। একেবারে অন্যরকমভাবে একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তারা। তবে আপাতত তাদের বিয়ের ফটো এই মুহূর্তে ভাইরাল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026