ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৬০ টাকা বিনিয়োগে ৮০০ টাকা উপার্জন, আজকে শুরু করুন এই লাভজনক বিজনেস

যদি এই মুহূর্তে আপনি বেকার হন এবং প্রতিষ্ঠিত হতে চান, সেক্ষেত্রে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি লাভজনক ব্যবসা নিয়ে এসেছে, যেখানে স্বল্প পুঁজিতে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি। এর জন্য বিশাল পরিমাপের জমির ও প্রয়োজন হবে না। শুধুমাত্র ছায়াযুক্ত একটি ছাউনি দেওয়া ঘর থাকতে হবে আপনার। তবে খুব স্বল্প খরচে লাভজনক এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি।

আজ্ঞে হ্যাঁ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য মাশরুম চাষের সহজ পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য দিতে চলেছি। পূর্ণিয়ার বনমানখির একজন সফল মাশরুম চাষী শশী কুমার নিজের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ তথ্য শেয়ার করেছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাষী জানান, মাশরুম চাষের জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয় না চাষীদের। প্যাকেট প্রতি মাত্র ৬০ টাকা খরচ করতে হয়। যেখান থেকে একজন কৃষক ৮০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

শশী কুমার জানিয়েছেন, প্রথমে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মাশরুম উৎপাদনের প্রশিক্ষণ নিয়েছিলেন, তারপর চাষ শুরু করেন। তাছাড়া মাত্র ২০টি ব্যাগে মাশরুম চাষ দিয়ে এই ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে প্রায় ৩০০০ ব্যাগে বিশাল আকারে মাশরুম চাষ করছেন এই সফল উদ্যোক্তা। যেখান থেকে প্রতি বারে ২০০ কেজির বেশি মাশরুম উৎপন্ন হয় বলে জানিয়েছেন ওই কৃষক। বর্তমানে বাজার দর হিসেবে ২০০ টাকা কেজিতে বিক্রি করা হয় সেই মাশরুম।

সফল চাষী শশী কুমার মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রথমে ধান এবং গমের ভুসি ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখেন তিনি। এরপর পলিথিন ব্যাগে ভোরে ছায়াযুক্ত স্থানে রাখেন। নির্দিষ্ট সময় পর সেই ব্যাগে রোপন করা হয় মাশরুমের বীজ। এরপর অন্ধকার এবং ছায়াযুক্ত ঘরে সেই প্যাকেট ঝুলিয়ে রেখে দেওয়া হয় কয়েক দিনের জন্য। সেখান থেকে ধীরে ধীরে উৎপাদন শুরু হতে থাকে মাশরুমের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026