ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কৃষকদের পুরো ২ লাখ টাকা দিচ্ছে PNB, জানুন কিভাবে আবেদন করবেন?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক একাউন্ট থাকে এবং আপনি একজন কৃষক হন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন ২ লাখ টাকার সুবিধা। শুনে বিশ্বাস হল না তো! তবে এটাই সত্যি। কৃষকদের আয় বাড়ানোর জন্য সরকার এবং ব্যাংকের তরফ থেকে একাধিক প্রকল্প চালানো হয় যাতে প্রত্যেকটি কৃষক আর্থিক সহায়তা পেতে পারে।

সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার অফিসিয়াল টুইটের মাধ্যমে জানিয়েছে যে এবার থেকে আপনিও যেকোনো সময় পিএনবি স্বর্নিম কৃষি স্বর্ণ লোন (PNB Swarnim-Agricultural Gold Loan) প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এইজন্য আপনাকে আপনার বাড়ির নিকটতম শাখায় যোগাযোগ করতে হবে। এছাড়াও ব্যাংকের তরফে জানানো হয়েছে যে এখন থেকে প্রত্যেকটি কৃষককে তাদের কৃষি সম্পর্কিত চাহিদা মেটাতে আর টাকার কথা ভাবতে হবে না। কৃষিকাজ যাতে আরো ভালোভাবে চলে তার জন্য এই কৃষি সংক্রান্ত অর্থ ঋণ প্রকল্প আনা হচ্ছে। কিন্তু কি এই ঋণের বিশেষত্ব? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

PNB Swarnim-Agricultural Gold Loan প্রকল্পে আপনি সোনার গহনার পরিবর্তে ঋণ পেয়ে যাবেন। কৃষকদের এই লোন নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সোজা। ২ লাখ টাকার লোন নিতে অত্যন্ত কম পেপারওয়ার্ক করতে হবে। এছাড়া এই প্রকল্পে একজন কৃষক সর্বোচ্চ ১০ লাখ টাকা অব্দি লোন নিতে পারবেন। এই স্কিমের সুবিধা নিতে আপনাকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in এ যেতে হবে এবং সেখানেই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026