নিউজ

বছরে ২ বার টাকা আসবে অ্যাকাউন্টে, ১৮ থেকে ৬০ বছরের কৃষকরা পাচ্ছেন এই বিশাল সুবিধা

কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রের ‘কিষান সম্মান নিধি’ এবং রাজ্যের ‘কৃষক বন্ধু’ প্রকল্প কৃষকদের কৃষিকাজে সহায়তা করছে। মমতা সরকারের এই প্রকল্প বেশ জনপ্রিয়। কৃষক বন্ধু প্রকল্পে ১৮-৬০ বছর বয়সী কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে ভাতা পান। এছাড়াও, আকস্মিক মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকার ডেথ বেনিফিট দেওয়া হয়। এই ভাতার টাকা দেওয়া হয় দুটি ভাগে। একটি রবি শস্যের সময়, অন্যটি খারিফ শস্যের সময়। আর এবার খারিফ শস্যের কিস্তির টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

খারিফ মৌসুমের কিস্তির টাকা সাধারণত প্রতি বছর ১৫ জুলাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। তবে, এই বছর এখনও টাকা জমা হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে। এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে প্রতি পরিবার থেকে একজন আবেদন করতে পারবেন। ওই আবেদনকারীর জমি ২ হেক্টরের কম হতে হবে। আর সময়মতো KYC জমা দিতে হবে এবং আবেদনের সময় কোনো তথ্য ভুল হলে চলবে না।

অনেকে এখন এই প্রকল্পে টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে জানিয়ে রাখি, একই পরিবারের একাধিক কৃষক আবেদন করলে বা সময়মতো KYC জমা না দিলে বা আবেদনকারীর জমি ২ হেক্টরের বেশি হলে বা আবেদনের সময় নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য ভুল হলে এই টাকা আটকে যাবে। কৃষকরা তাদের এই প্রকল্পে আবেদনের স্ট্যাটাস জানতে চাইলে https://krishakbandhu.wb.gov.in/ ওয়েবসাইটে দেখতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026